সাশ্রয় নিউজ, কলকাতা: হাইভোল্টেজ Bhabanipur বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রতিটি রাউন্ডে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। তৃতীয় রাউন্ড পর্যন্ত যেখানে লড়াই ছিল কার্যত কাঁটায় কাঁটায় (Neck-to-Neck Fight), সেখানে চতুর্থ রাউন্ডের শেষে সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে এসেছে। Mamata Banerjee এক লাফে বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, পিছিয়ে পড়েছেন Suvendu Adhikari। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পাঁচ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ২৫৯৪২ এর বেশি ভোট পেয়েছেন । অন্যদিকে শুভেন্দু অধিকারী পেয়েছেন ৯২৩৬ ভোট। অর্থাৎ এই রাউন্ড শেষে মমতা প্রায় ১৬৭০৬ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, তৃতীয় রাউন্ড শেষে এই ব্যবধান ছিল মাত্র ৮৯৮মাত্র এক রাউন্ডেই প্রায় আটগুণ ব্যবধান বেড়ে যাওয়া রাজনৈতিক মহলে বড় বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ‘আট হাজারি লিড’ (১৬K Lead Swing) শুধু সংখ্যার বিচারে নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, চতুর্থ রাউন্ডের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, এলাকার মূল ভোটব্যাংক তৃণমূলের দিকে (Core Vote Consolidation) ঝুঁকছে। এই ট্রেন্ড বজায় থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই কেন্দ্রের গণনা চলছে Sakhawat Memorial School এ, যেখানে কড়া নিরাপত্তা (High Security Counting Zone) এবং একাধিক স্তরের নজরদারি (Multi-layer Surveillance) বজায় রাখা হয়েছে। প্রতিটি রাউন্ডের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বাইরে জমে থাকা কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।
রাজনৈতিক মহলে এই পরিবর্তন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) শিবিরে এই লিডে উচ্ছ্বাস তৈরি হয়েছে, অন্যদিকে Bharatiya Janata Party শিবিরে এখন নজর পরবর্তী রাউন্ডগুলির দিকে। বিজেপি নেতৃত্বের মতে, “গণনা এখনও অনেক বাকি, পরবর্তী রাউন্ডে চিত্র বদলাতে পারে।” বিশেষজ্ঞদের মতে, পোস্টাল ব্যালট (Postal Ballot) এবং প্রথম কয়েক রাউন্ডের ফলাফল অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে লিড বাড়তে থাকলে তা একটি স্পষ্ট ট্রেন্ড (Clear Electoral Trend) নির্দেশ করে। ভবানীপুরের ক্ষেত্রে চতুর্থ রাউন্ডের এই ফলাফল সেই দিকেই ইঙ্গিত করছে। এখন প্রশ্ন একটাই এই ব্যবধান কি আরও বাড়বে, নাকি পরবর্তী রাউন্ডে শুভেন্দু অধিকারী ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তুলতে পারবেন? তবে আপাতত ভবানীপুরের মহারণে (Bhabanipur Electoral Battle 2026) মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটই স্পষ্ট। সব মিলিয়ে, চতুর্থ রাউন্ডের এই নাটকীয় পরিবর্তন শুধু একটি কেন্দ্রের ফল নয়, বরং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক চিত্রেও প্রভাব ফেলতে পারে। এখন নজর শেষ রাউন্ডগুলির দিকে, যেখানে নির্ধারিত হবে চূড়ান্ত জয়ী।৫ রাউন্ড গণনার পর ব্যবধান বেড়ে ১৬,০০০ ছাড়িয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ।




