RCB playing XI IPL 2026 | আইপিএল ২০২৬ শুরুর আগেই কোহলির দলের একাদশ বেছে দিলেন আশ্বিন, চমকে ভরা আরসিবি পরিকল্পনা

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, বেঙ্গালুরু : আইপিএল ২০২৬ শুরুর আগেই চর্চার কেন্দ্রে উঠে এসেছে RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) -এর সম্ভাব্য প্রথম একাদশ। প্রথম ম্যাচেই সানরাইজ়ার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) -এর বিরুদ্ধে মাঠে নামার আগে দল গঠন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এই আবহেই ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)। নিজের মতো করে বেঙ্গালুরুর প্রথম একাদশ বেছে নিয়ে আলোড়ন তৈরি করেছেন। আশ্বিনের বাছাই করা দলে সবচেয়ে বড় চমক, তিন নম্বরে জায়গা পেয়েছেন জেকব বেথেল (Jacob Bethell), আর সাত কোটির বিনিময়ে দলে আসা Venkatesh Iyer (বেঙ্কটেশ আয়ার) সেই তালিকায় জায়গা পাননি। এই সিদ্ধান্ত ঘিরেই ক্রিকেটমহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে নজর কেড়েছেন বেথেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করে তিনি একাই লড়াই করেছিলেন। যদিও দলকে জেতাতে পারেননি, তবুও তাঁর ইনিংস প্রশংসিত হয়েছে সর্বত্র। সেই পারফরম্যান্সের জেরেই আইপিএলের এই মরসুমে বেঙ্গালুরু তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় ব্যবহার করতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : Arjun Tendulkar marriage news, Sania Chandok bridal look | লাল শাড়িতে ঐতিহ্যের ছোঁয়া, রংমিলান্তি পোশাকে অর্জুন! সচিন তেন্ডুলকরের পুত্রবধূ সানিয়ার বিয়ের সাজ ঘিরে চর্চা

 

রবিচন্দ্রন আশ্বিন। ছবি : সংগৃহীত

আশ্বিনের বক্তব্য, ‘ফিল সল্ট, বেথেল, টিম ডেভিড আর রোমারিয়ো শেফার্ড এই চার বিদেশি ক্রিকেটারই সম্ভবত প্রথম একাদশে থাকবে। এই বিদেশি বিভাগ এই মরসুমে সবচেয়ে শক্তিশালী হতে পারে।’ তাঁর মতে, দলের ভারসাম্য বজায় রাখতে এই চারজনের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আশ্বিন। অস্ট্রেলিয়ার পেসার জশ হেজ়লউড -এর অনুপস্থিতি নাকি বেঙ্গালুরুর জন্য সুবিধা হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘হেজ়লউড না থাকাটা এক দিক থেকে লাভজনক। এতে সল্ট আর বেথেল, দু’জনকেই একসঙ্গে খেলানো সম্ভব হচ্ছে। পরে হেজ়লউড ফিরলে তখন ফর্ম দেখে সিদ্ধান্ত নিতে হবে।’

আশ্বিনের সাজানো প্রথম একাদশ অনুযায়ী ওপেনিংয়ে দেখা যেতে পারে বিরাট কোহলি (Virat Kohli) ও ফিল সল্ট (Phil Salt)-কে। তিন নম্বরে বেথেল, চার নম্বরে রজত পাটীদার (Rajat Patidar)। এরপরে থাকছেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), টিম ডেভিড (Tim David) ও রোমারিয়ো শেফার্ড (Romario Shepherd)। অলরাউন্ডার হিসেবে ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya), আর বোলিং বিভাগে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও সূযশ শর্মা (Suyash Sharma)-দের জায়গা দিয়েছেন তিনি। এই দল নির্বাচন থেকেই বোঝা যাচ্ছে, ব্যাটিং গভীরতা বাড়ানোর উপর জোর দিচ্ছে বেঙ্গালুরু। মিডল অর্ডারে শক্তিশালী হিটারদের উপস্থিতি এবং টপ অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং, এই দুইয়ের মিশ্রণে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করা হচ্ছে। বেঙ্কটেশ আয়ারের মতো ক্রিকেটারকে বাইরে রাখা অবশ্যই বড় সিদ্ধান্ত। কেকেআর -এর হয়ে অতীতে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। তবুও আশ্বিন মনে করছেন, বর্তমান ফর্ম এবং দলের প্রয়োজন অনুযায়ী অন্যদের এগিয়ে রাখা হয়েছে।

আশ্বিন আরও বলেন, ‘আরসিবি আগামী এক-দু’বছরের মধ্যে আবার আইপিএল জিততে পারে। দল গঠনের দিক থেকে ওরা এখন অনেক বেশি প্রস্তুত। প্রতিটি জায়গায় বিকল্প রয়েছে।’ তাঁর এই মন্তব্যে বেঙ্গালুরু সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ -এর মতো প্রতিযোগিতায় সাফল্য পেতে গেলে শুধু তারকা ক্রিকেটার থাকলেই হয় না, প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দলগত ভারসাম্য। আশ্বিনের বাছাই করা একাদশ সেই দিকেই ইঙ্গিত করছে। এখন দেখার, বাস্তবে বেঙ্গালুরু কোন দল নিয়ে মাঠে নামে এবং আশ্বিনের এই পূর্বাভাস কতটা মেলে। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ হায়দরাবাদ, ফলে শুরুটা কেমন হয়, তা নিয়েই আগ্রহ ক্রিকেটপ্রেমীদের। আইপিএল ২০২৬-এর মঞ্চ প্রস্তুত। আর সেই মঞ্চে বেঙ্গালুরুর সম্ভাব্য দল নিয়ে আলোচনা ইতিমধ্যেই তুঙ্গে। বেথেলকে তিন নম্বরে তুলে এনে এবং আয়ারকে বাইরে রেখে যে সাহসী সিদ্ধান্তের কথা সামনে এসেছে, তা কতটা সফল হয়, সেটাই এখন সময় বলবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : BCCI controversy Rohit Sharma Champions Trophy, Shubman Gill captain graphic error | চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অধিনায়ক শুভমন? বোর্ডের অনুষ্ঠানে বড় ভুল, রোহিতকে ভুলে বিতর্কে বিসিসিআই

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন