Homemade Healthy Chocolate Recipe for Christmas | বড়দিনে হেলদি চকোলেট রেসিপি, ঘরেই বানান সুগার ফ্রি চকোলেট

SHARE:

Make sugar-free homemade healthy chocolate using dry fruits and dates. Perfect festive recipe for Christmas. বড়দিনে বাড়িতেই বানান হোমমেড হেলদি চকোলেট। ড্রাই ফ্রুট ও খেজুর দিয়ে তৈরি সুগার ফ্রি চকোলেট রেসিপি।

সৌভিক দাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : শীতের মরশুম মানেই উৎসবের আমেজ। আর বড়দিন এলেই কেক, কুকিজ আর চকোলেট ছাড়া উৎসব যেন সম্পূর্ণ হয় না। ৮ থেকে ৮০ চকোলেট দেখলে মন ভাল হয়ে যায় সবারই। কিন্তু বাজারচলতি চকোলেট মানেই অতিরিক্ত চিনি, কৃত্রিম ফ্লেভার আর প্রিজারভেটিভ। ছোটদের দাঁতের সমস্যা থেকে শুরু করে বড়দের ডায়াবেটিস সব দিক থেকেই বেশি চকোলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে যদি এমন চকোলেট হয়, যা রোজ খেলেও ক্ষতি নেই? ঠিক সেই ভাবনা থেকেই আজকের এই বিশেষ রেসিপি ‘হোমমেড স্পেশাল হেলদি চকোলেট’ (Homemade Special Healthy Chocolate)।

আরও পড়ুন : Begun Posto Recipe | এমন স্বাদের বেগুন পোস্ত রেসিপি, একবার খেলে আরও খাওয়ার জন্য আঙুল চাটবেন

Make sugar-free homemade healthy chocolate using dry fruits and dates. Perfect festive recipe for Christmas. বড়দিনে বাড়িতেই বানান হোমমেড হেলদি চকোলেট। ড্রাই ফ্রুট ও খেজুর দিয়ে তৈরি সুগার ফ্রি চকোলেট রেসিপি।
বাড়িতে বানানো চকোলেট। ছবি : সংগৃহীত

এই চকোলেটের সবচেয়ে বড় সুবিধা হল, এতে কোনও রিফাইন্ড সুগার নেই। প্রাকৃতিক মিষ্টতার জন্য ব্যবহার করা হয়েছে খেজুর (Dates), আর পুষ্টির ভাণ্ডার হিসেবে রয়েছে কাঠবাদাম (Almond), কাজুবাদাম (Cashew), আখরোট (Walnut) ও পেস্তা (Pistachio)। বাইরের চকোলেট ভুলে এবার বড়দিনে বাড়িতেই বানান স্বাস্থ্যকর চকোলেট, স্বাদে যেমন জমবে, তেমনই শরীরও থাকবে সুরক্ষিত।

আরও পড়ুন : Relationship Tips for Gen Z, Gen Z and sex interest | শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম, বিশেষজ্ঞরা জানালেন ভয়ঙ্কর আশঙ্কার কথা

এই রেসিপি শুধু বড়দিন নয়, জন্মদিন, গিফটিং কিংবা ডায়াবেটিস-সচেতন অতিথিদের আপ্যায়নের জন্যও একদম আদর্শ।

Make sugar-free homemade healthy chocolate using dry fruits and dates. Perfect festive recipe for Christmas.বড়দিনে বাড়িতেই বানান হোমমেড হেলদি চকোলেট। ড্রাই ফ্রুট ও খেজুর দিয়ে তৈরি সুগার ফ্রী চকোলেট রেসিপি।
বাড়িতে বানানো হেলদি সুগার ফ্রী চকোলেট। ছবি প্রতীকী ও সংগৃহীত।

এই হেলদি চকোলেট বানাতে যে উপকরণগুলি লাগবে, সেগুলি খুব সহজেই বাজারে পাওয়া যায়। কাঠবাদাম (Almond), কাজুবাদাম (Cashew), আখরোট (Walnut), পেস্তা (Pistachio) এই চার ধরনের ড্রাই ফ্রুটে রয়েছে ভাল ফ্যাট, প্রোটিন ও মিনারেল। মিষ্টতার জন্য লাগবে বিচি ছাড়া খেজুর (Dates)। সামান্য মাখন (Butter) টেক্সচার নরম রাখতে সাহায্য করবে। আর উপরে কোটিংয়ের জন্য প্রয়োজন হবে ভালো মানের ডার্ক চকোলেট (Dark Chocolate), যাতে কোকো কনটেন্ট বেশি এবং চিনি কম।

আরও পড়ুন : Balanced Diet, Diet Plan | সুষম আহারের সহজ কৌশল: ৫ ধাপেই স্বাস্থ্যকর জীবনধারার রেসিপি
প্রথম ধাপে একটি ভারী তলার প্যান নিন। তার মধ্যে কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা ও আখরোট একসঙ্গে দিয়ে হালকা আঁচে ভেজে নিন। এই ধাপে খুব বেশি আঁচ দেবেন না, কারণ ড্রাই ফ্রুট পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, শুধু কাঁচা গন্ধ চলে গেলেই যথেষ্ট। এতে ড্রাই ফ্রুটের ফ্লেভার অনেক ভালোভাবে বেরিয়ে আসবে।

Make sugar-free homemade healthy chocolate using dry fruits and dates. Perfect festive recipe for Christmas.বড়দিনে বাড়িতেই বানান হোমমেড হেলদি চকোলেট। ড্রাই ফ্রুট ও খেজুর দিয়ে তৈরি সুগার ফ্রী চকোলেট রেসিপি।
চকোলেট রেসিপি। ছবি : প্রতীকী ও সংগৃহীত 

ভাজা ড্রাই ফ্রুটগুলি একটি প্লেটে তুলে পুরোপুরি ঠাণ্ডা হতে দিন। এরপর একটি গ্রাইন্ডারে বা মিক্সারে এগুলো হালকা করে পিষে নিন। একদম গুঁড়ো করবেন না, একটু মোটা দানাদার থাকলে চকোলেটের ভিতরে দারুণ ক্রাঞ্চ পাওয়া যাবে। এরপর খেজুর (Dates) গরম জলে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন।

আরও পড়ুন : Mobile Recharge Cost in India | মোবাইল রিচার্জের বাড়তি চাপ: সংকটে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার, জরুরি পদক্ষেপের দাবি

এতে খেজুর নরম হয়ে যাবে এবং পিষতে সুবিধা হবে। জল ঝরিয়ে নিয়ে খেজুরগুলি ভাল করে পেস্ট বানিয়ে নিন। চাইলে অল্প মাখন (Butter) এই সময়ে খেজুর পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এতে চকোলেটের টেক্সচার আরও মসৃণ হবে। এবার একটি বড় বাটিতে ড্রাই ফ্রুটের মিশ্রণ আর খেজুর পেস্ট একসঙ্গে ভাল করে মেখে নিন। হাত ব্যবহার করাই সবচেয়ে ভালো। দেখবেন, কোনও আলাদা চিনি ছাড়াই মিশ্রণটা প্রাকৃতিকভাবে মিষ্টি হয়ে গেছে। চাইলে এখানে সামান্য দারুচিনি গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স যোগ করা যেতে পারে, তবে সেটি একেবারেই ঐচ্ছিক।

আরও পড়ুন : Sex Island | আবারও খুলল বিতর্কিত ‘সেক্স আইল্যান্ড’, তিন রাত চার দিনের বিলাসবহুল ‘স্বপ্নযাত্রা’য় কী কী থাকছে?

এই মিশ্রণ থেকে ছোট ছোট বল বা বার আকারে গড়ে নিন। এবার একটি চকোলেট মোল্ড (Chocolate Mold) বা সাধারণ ট্রে নিন। সামান্য বাটার পেপার বিছিয়ে তার উপর তৈরি করা মিশ্রণগুলি সাজিয়ে দিন। ফ্রিজে অন্তত ৩০-৪০ মিনিট রাখুন, যাতে এগুলো শক্ত হয়ে সেট হয়ে যায়।এদিকে ডার্ক চকোলেট (Dark Chocolate) ছোট টুকরো করে ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিন। সরাসরি আঁচে গলালে চকোলেট পুড়ে যেতে পারে, তাই এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ। চকোলেট পুরোপুরি গলে গেলে আঁচ থেকে নামিয়ে নিন। ফ্রীজ থেকে সেট করা ড্রাই ফ্রুট বেস বের করে প্রতিটি টুকরো গলা ডার্ক চকোলেটে ডুবিয়ে নিন। আবার ট্রের উপর রেখে দিন। সব ক’টি কোটিং হয়ে গেলে ফের ফ্রিজে রেখে দিন অন্তত ১–২ ঘণ্টা। একদিন রেখে দিলে স্বাদ আরও ভাল হবে। ব্যস, তৈরি ‘হোমমেড স্পেশাল হেলদি চকোলেট’। এই চকোলেট ফ্রিজে রেখে ৭-১০ দিন পর্যন্ত ভাল থাকে। বড়দিনে উপহার হিসেবে দেওয়ার জন্যও এটি একেবারে পারফেক্ট।

সব ছবি : সংগৃহীত ও প্রতীকী 
আরও পড়ুন : Idli Sambar Recipe | ইডলি ও সাম্বার রেসিপি | ঘরোয়া পদ্ধতিতে দক্ষিণ ভারতীয় প্রাতঃরাশ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন