Narendra Modi Security Vision, DGP IGP Conference 2025 | ‘বিকসিত ভারতের নিরাপত্তা-দিশা’: ডিপিজি-আইজিপি সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন পুলিশের নতুন রোডম্যাপ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দেশজুড়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে আরও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে কেন্দ্র সরকারের কৌশলগত নজর যে বাড়ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সর্বশেষ ফেসবুক পোস্টে। রবিবার তিনি ডিপিজি-আইজিপি (DGP/IGP) সম্মেলনকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করে জানান, ‘বিকসিত ভারত: সিকিউরিটি ডাইমেনশনস’ এই কেন্দ্রীয় থিমকে সামনে রেখে বহুমাত্রিক আলোচনা হয়েছে। তাঁর বক্তব্যে উঠে আসে আধুনিক ভারতের নিরাপত্তা কাঠামোকে আরও গতিশীল, প্রযুক্তিনির্ভর এবং জনগণের প্রতি আরও সংবেদনশীল করে গড়ে তোলার পরিকল্পনা।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘এ বছরের ডিপিজি-আইজিপি সম্মেলন ছিল অত্যন্ত ফলপ্রসূ। তিনি উল্লেখ করেন যে, পুলিশ প্রশাসনের পেশাদারিত্ব, মানবিকতা ও দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতাকে আরও জোরদার করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোদীর মতে, পুলিশ বাহিনীর কাছে মানুষের আস্থা বাড়াতে এই তিনটি গুণই ভবিষ্যতের ভারতকে নিরাপদ রাখার মূল স্তম্ভ। পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লেখেন, ‘পুলিশ বাহিনীর ক্ষেত্রে পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও প্রতিক্রিয়াশীলতার ওপর ধারাবাহিকভাবে জোর দেওয়া উচিত, এ বিষয়টি আমি বিশেষভাবে তুলে ধরেছি।’ তাঁর বক্তব্য স্পষ্ট করে দেয়, শুধু প্রযুক্তি বা অবকাঠামো নয়, পুলিশ প্রশাসনের মানবিক দক্ষতা বাড়ানোই আগামী দিনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন : Modi Meloni Meeting, India Italy Strategic Partnership | মেলোনির সঙ্গে মোদীর কূটনৈতিক বৈঠকে সন্ত্রাসে অর্থ জোগান রুখতে ঐতিহাসিক যৌথ ঘোষণা, আরও শক্তিশালী ভারত-ইতালি সম্পর্ক

তিনি আরও উল্লেখ করেন যে, ভারতের শহরগুলো দ্রুত প্রসারিত হচ্ছে এবং দেশের পর্যটন খাত আন্তর্জাতিক মানের উন্নতি করছে। তাই শহরভিত্তিক পুলিশিং এবং ট্যুরিজম পুলিশিং- দুটো ক্ষেত্রই আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পোস্টে তিনি লেখেন, ‘শহুরে উন্নয়ন বাড়ার সঙ্গে সঙ্গে এবং ভারত পর্যটনে অগ্রগতি সাধনের লক্ষ্য রাখায় শহর-কেন্দ্রিক পুলিশিং ও পর্যটন পুলিশিংকে আরও শক্তিশালী করা জরুরি।’
এছাড়া প্রধানমন্ত্রী দেশের নতুন আইনব্যবস্থার কথাও তুলে ধরেন। তিনটি গুরুত্বপূর্ণ আইন, ভারতীয় নিয়ম বিধি (Bharatiya Nyay Sanhita), ভারতীয় সাক্ষ্য আইন (Bharatiya Sakshya Adhiniyam) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা আইন (Bharatiya Nagrik Suraksha Sanhita) এই তিনটিকে তিনি ‘ঔপনিবেশিক আমলের পুরোনো আইন থেকে বড়সড় পরিবর্তন’ বলে বর্ণনা করেন। তিনি জানান যে পুলিশ প্রশাসনের প্রত্যেক সদস্যের মধ্যে এই নতুন আইনের বিষয়ে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পোস্টে আরও লেখেন, “Called upon police forces to focus on Artificial Intelligence to generate actionable intelligence.’ (কার্যকর তথ্য-উপাত্ত সংগ্রহে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর আমি পুলিশ বাহিনীকে বিশেষ জোর দিতে বলেছি।) সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, সাইবার অপরাধ থেকে শুরু করে আন্তঃরাজ্য অপরাধ- সব ক্ষেত্রেই AI গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মাওবাদ-আক্রান্ত অঞ্চলের উন্নয়ন সম্পর্কেও তিনি গুরুত্ব দেন। তাঁর মতে, শুধুমাত্র নিরাপত্তা অভিযান নয়, তা সর্বাঙ্গীণ উন্নয়নই ওই অঞ্চলে শান্তি স্থাপনের একমাত্র পথ। তাছাড়া, মাদক-বিরোধী অভিযানের ক্ষেত্রেও তিনি আরও কঠোর নীতি ও সমন্বিত পদক্ষেপের পক্ষপাতী।
পোস্টে তিনি লেখেন, ‘শাসন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রের মতো পুলিশিংয়ের ক্ষেত্রেও সরকারের সর্বস্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি বৃদ্ধি এবং আন্তঃসংস্থা সমন্বয়ের উপরও তিনি বিশেষ জোর দেন। এছাড়া তিনি এই সম্মেলনে গোয়েন্দা দপ্তর (Intelligence Bureau) -এর বেশ কয়েকজন আধিকারিককে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক ফর ডিস্টিংগুইশড সার্ভিস’ প্রদান করেন। তাঁর কথায়, এই পুরস্কার দেশের নিরাপত্তায় এই কর্মকর্তাদের কঠোর পরিশ্রম ও অদম্য নিষ্ঠার স্বীকৃতি।

প্রধানমন্ত্রীর এই বার্তা পরিষ্কার করে দেয় যে, নিরাপত্তা, উন্নয়ন, প্রযুক্তি এবং মানবিকতার সমন্বয়ে তিনি ভারতের পুলিশিং ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য নতুনভাবে সাজাতে চাইছেন। দেশজুড়ে সাইবার অপরাধের বিস্তার, আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, শহরমুখী জনবসতি, সীমান্তবর্তী হুমকি এবং মাদক চক্রের জটিলতা সব মিলিয়ে একটি আধুনিক, দায়িত্বশীল এবং প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনীই আজকের সময়ে অন্যতম প্রয়োজন। এই কারণেই ডিপিজি- আইজিপি সম্মেলনের প্রতিটি আলোচনা, প্রতিটি সিদ্ধান্ত আগামী দিনগুলিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পথকে আরও সুসংহত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India own space station | PM Narendra Modi : ভারত তৈরি করবে নিজস্ব স্পেস স্টেশন, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন