Tanushree Chakraborty marriage | লাস ভেগাসে রাজকীয় আয়োজনে বিয়ে, টলিপাড়ায় নতুন সুখবর আনলেন তনুশ্রী চক্রবর্তী

SHARE:

তনুশ্রী-সুজিত দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মীরা ও অনুরাগীরা। কবে হবে কলকাতায় নেমন্তন্ন? কখন দেখা দেবে নবদম্পতি? এসব নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। তবে আপাতত নায়িকার গলায় স্পষ্ট উচ্ছ্বাস, তিনি দারুণ সুখে আছেন।

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : টলিপাড়ায় নতুন আলো ঝলমল করছে। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। আটলান্টাভিত্তিক আইটি প্রফেশনাল ও টেকনোলজিস্ট সুজিত বসু -এর (Sujit Basu) সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা। তবে বিয়ের জন্য তিনি বেছে নিলেন না নিজের শহর কলকাতাকে। বরং স্বপ্নের শহর লাস ভেগাসে এক এলাহি অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শিল্পীজীবনে যেমন নির্ভীক, ব্যক্তিজীবনেও তেমনই চমক দিয়ে থাকেন তনুশ্রী। তিনি নিজেই জানালেন, ‘সবটাই এত দ্রুত হল যে আমি নিজেও ভাবিনি। দেশে ফিরেই হয়তো পরিবারকে নিয়ে বিয়ে করব ভেবেছিলাম। কিন্তু ভেগাস পৌঁছে দেখি সব আয়োজন সারা!’

তনুশ্রী-সুজিত দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মীরা ও অনুরাগীরা। কবে হবে কলকাতায় নেমন্তন্ন? কখন দেখা দেবে নবদম্পতি? এসব নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। তবে আপাতত নায়িকার গলায় স্পষ্ট উচ্ছ্বাস, তিনি দারুণ সুখে আছেন।
সুজিত ও তনুশ্রী -এর বিয়ে

হিরের আংটি হাতে দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত। সেই মুহূর্তটিই নায়িকার জীবনে এক নতুন স্বপ্নের দরজা খুলে দিয়েছিল। আর সেই স্বপ্নই তাঁদের পৌঁছে দিল সাতপাকের বন্ধনে।

কীভাবে পরিচয়? কীভাবে প্রেম? সেই গল্পও জানালেন নায়িকা নিজেই। তনুশ্রীর কথায়, ‘একজন সাধারণ বন্ধুর মাধ্যমে আলাপ। ইউএসএ-তে গিয়ে প্রথম দেখা। তারপর আমি ভারতে ফিরে আসি। কিন্তু পাঁচ মাসে ওকে এতটাই কাছের মানুষ মনে হয় যে আলাদা থাকা অসম্ভব হয়ে উঠে।’ এই ছোট্ট সময়ই দুই মানুষকে জুড়ে দিল এক অদৃশ্য বন্ধনে। তিনি আরও বলেন, ‘ও আমার কাজকে খুবই রেসপেক্ট করে। আমার পেশার প্রতি তার সম্মানই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’
দু’জনেই লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে তনুশ্রী দেখেন, সেজেগুজে অতিথিরা, সজ্জিত স্থান, ফুলের সাজ, সঙ্গীত সবই তৈরি। বিস্ময়ে নায়িকার মুখ থেকে কথা বেরোতেই চায় না।
শেষ পর্যন্ত ভিডিয়ো কলে বাবা-মাকে রেখে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন দু’জনে।

তনুশ্রী-সুজিত দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মীরা ও অনুরাগীরা। কবে হবে কলকাতায় নেমন্তন্ন? কখন দেখা দেবে নবদম্পতি? এসব নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। তবে আপাতত নায়িকার গলায় স্পষ্ট উচ্ছ্বাস, তিনি দারুণ সুখে আছেন।
সুজিত ও তনুশ্রী চক্রবর্তীর বিয়ের বিশেষ মুহূর্ত। ছবি : সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত ছবি ‘ডিপ ফ্রিজ’ (Deep Freeze)। স্ক্রিনিংয়ের দিন তিনি শহরে ছিলেন না তিনি। এ নিয়ে নানারকম প্রশ্ন উঠেছিল, কোথায় নায়িকা? অবশেষে বিয়ের খবরেই পুরো রহস্যের জট খুলে গেল।একটি বিশেষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘কাজের ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই কাউকে কিছু জানাতে পারিনি। এখন মনে হচ্ছে, সবটাই ঠিক সময়ে হয়েছে।’

আরও পড়ুন : Koel Mallick News | ‘আমাকে বাদ দিতে চেয়েছিলেন বাবা!’ কোয়েল মল্লিকের চমকপ্রদ স্বীকারোক্তি

সুজিত বসুর জন্ম কলকাতায়। তবে গত ২৮ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে। আইটি সেক্টরে প্রতিষ্ঠিত পেশাদার হিসেবে যথেষ্ট সম্মান ও সুনাম রয়েছে তাঁর।
এখন তনুশ্রী জানালেন, ‘আমাকে দেশ-বিদেশ মিলিয়েই থাকতে হবে। তবে অভিনয় ছাড়ব না।’ অভিনেত্রীর কথায় স্পষ্ট- বিয়ে তাঁর শিল্পীজীবনে কোনও রকম প্রভাব ফেলবে না। বরং নতুন অধ্যায়ে নতুন শক্তি নিয়েই তিনি ফিরবেন। বিয়ের পর নববধূ এখন স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন- বরের জন্য বিশেষ একটি ফ্লোরিডা ট্রিপ প্ল্যান করছেন। উচ্ছ্বসিত কণ্ঠে বলেন,
‘এতদিন ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। এবার ওকে সারপ্রাইজ দেওয়ার পালা।’

তনুশ্রী-সুজিত দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সহকর্মীরা ও অনুরাগীরা। কবে হবে কলকাতায় নেমন্তন্ন? কখন দেখা দেবে নবদম্পতি? এসব নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। তবে আপাতত নায়িকার গলায় স্পষ্ট উচ্ছ্বাস, তিনি দারুণ সুখে আছেন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra reaction on Parineeti baby | দীপাবলির আনন্দে নতুন আলো, পরিণীতি-রাঘবের ঘরে পুত্রসন্তান, ‘মাসি’ হয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া!

Sasraya News
Author: Sasraya News