সাশ্রয় নিউজ ডেস্ক ★ ওয়াশিংটন, ১০ অক্টোবর: মার্কিন রাজনীতিতে ফের তোলপাড়। সাংবাদিক নিক শার্লি (Nick Shirley) সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সামনে এক বিস্ফোরক দাবি তুলেছেন, যুক্তরাষ্ট্রে চলমান Antifa প্রতিবাদগুলির পেছনে একটি বিশাল সংগঠন এবং অর্থনৈতিক নেটওয়ার্ক কাজ করছে। তাঁর অভিযোগ, এই প্রতিবাদগুলির কোনও “অরগ্যানিক” বা স্বতঃস্ফূর্ত চরিত্র নেই। বরং এগুলি পরিচালিত হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে।

নিক শার্লি, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনের মাঠে কাজ করেছেন, জানিয়েছেন যে তিনি নিজে বিভিন্ন অঙ্গরাজ্যে Antifa প্রতিবাদের সরাসরি সাক্ষী ছিলেন। তাঁর ভাষায়, “আমি একই প্রতিবাদকারীদের বিভিন্ন রাজ্যে, এমনকি বিভিন্ন দেশে, একই ধরনের পোস্টার হাতে আন্দোলনে নেমে আসতে দেখেছি। আমেরিকার আটলান্টা, ডিসি (Washington DC) থেকে নিউইয়র্ক— সর্বত্র একই মুখ, একই সাইনবোর্ড।”
শার্লির (Shirley) দাবি, তিনি ব্যক্তিগতভাবে এমন ঘটনাও দেখেছেন যেখানে নির্দিষ্ট কিছু গোষ্ঠী বা ব্যক্তিদের বাসে করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবাদের উদ্দেশ্যে। তাঁর মন্তব্যে বিস্ময় প্রকাশ করে অনেকেই প্রশ্ন তুলেছেন, Antifa কি সত্যিই একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে?

নিক শার্লির ভাষায়, “There’s nothing organic about what they are doing here in the United States. I’ve watched people be bussed in from states. I’ve seen the same leading lady at a protest in Atlanta, then in DC, then again in New York City. একই ব্যক্তিদের বিভিন্ন জায়গায় একই রকম পোস্টার হাতে দেখা গেছে— এটা নিছক কাকতাল নয়।”
এমন বক্তব্যে মুহূর্তেই উত্তাল সোশ্যাল মিডিয়া। ট্রাম্প সমর্থিত এক্স (X)-এর অ্যাকাউন্টগুলিতে মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও। ‘Wall Street Apes’ নামের একটি জনপ্রিয় প্রো-ট্রাম্প পেজেই প্রথম ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে নিক শার্লি ট্রাম্পের সামনে তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছেন।বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে Antifa আন্দোলন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিভাজনের কেন্দ্রবিন্দু।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : USA, Accurate Energetic Systems |আমেরিকার বিস্ফোরণ: টেনেসিতে ভয়াবহ দুর্ঘটনা, কেঁপে উঠল গোটা শহর




