Rashmika Mandanna Vijay Deverakonda engagement | রশ্মিকা-বিজয়: গোপন প্রেম থেকে বাগ্‌দান, রূপকথার মতো প্রেমকাহিনি

SHARE:

সম্প্রতি অভিনেত্রী উপস্থিত ছিলেন জগপতি বাবু (Jagapathi Babu)-এর জনপ্রিয় শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা-তে (Jayammu Nischayammu Raa)’, নিজের নতুন ছবির প্রচারের জন্য। শো চলাকালীন হালকা মজার ছলে সঞ্চালক তাঁর স্কুল জীবনের একটি পুরোনো ঘটনার প্রসঙ্গ তোলেন। তখনই রশ্মিকার মন্তব্য উঠে আসে, “আমি চাই পুরুষদেরও পিরিয়ডস হোক।” সঞ্চালক হেসে জিজ্ঞেস করেন, “এখনও কি একই ইচ্ছে রয়ে গিয়েছে?” অভিনেত্রী বিন্দুমাত্র দেরি না করে বলেন, “হ্যাঁ, এখনও তাই চাই। পুরুষদেরও জানা উচিত, প্রতি মাসে নারীরা কী যন্ত্রণা সহ্য করেন।”

পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত জুটি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)। বড় পর্দায় তাঁদের রোম্যান্টিক রসায়ন দর্শককে মাতিয়েছে, কিন্তু আড়ালে তাঁদের ব্যক্তিগত জীবন আরও বেশি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রকাশ্যে কখনও সম্পর্কের ঘোষণা না করলেও সিনেমা ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন যে, প্রায় আট বছর ধরে সম্পর্কে রয়েছেন এই দুই তারকা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, একেবারে গোপনে বাগ্‌দান পর্বও তাঁরা সারলেন।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

রশ্মিকার জীবনে প্রেমের গল্প শুরু হয়েছিল আরও আগে। ২০১৫ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের পর ‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে তিনি অভিনয় জগতে পা রাখেন। ছবির প্রযোজক ও সহ-অভিনেতা রক্ষিত শেট্টির (Rakshit Shetty) সঙ্গেই তখন গড়ে ওঠে তাঁর প্রেমের সম্পর্ক। ২০১৭ সালে তাঁরা আংটিবদল করেন। সেই সময়ে রশ্মিকার বয়স ছিল মাত্র ২১, আর রক্ষিতের বয়স ৩৪। বয়সের পার্থক্য সত্ত্বেও পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল জমকালো অনুষ্ঠান। তবে বেশি দিন টেকেনি সে সম্পর্ক। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাঁদের বিয়ে। বলিপাড়ায় শোনা যায়, ‘গীত গোবিন্দম’ (Geetha Govindam) ছবির সাফল্যের পরই রশ্মিকার কেরিয়ারের মোড় ঘুরে যায়। ছবির নায়ক বিজয়ের সঙ্গে তাঁর পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করে। সেই সময় থেকেই নাকি শুরু হয় তাঁদের অফ-স্ক্রিন ঘনিষ্ঠতা। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রের খবর, রক্ষিত, রশ্মিকার বাগ্‌দান ভাঙার অন্যতম কারণ ছিলেন নাকি বিজয়। যদিও কেউই প্রকাশ্যে স্বীকার করেননি, তবু নেপথ্যের কাহিনি ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

রশ্মিকা একবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, ‘‘বহু দিন ধরে আমি চুপ করে ছিলাম। তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত গুজব রটছে যে আমি বিরক্ত। আমি কাউকে দোষ দিতে চাই না। শুধু চাই, শান্তিতে কাজ করতে পারি।’’ সেই সময় তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল, কিন্তু নায়িকা নিজের কেরিয়ারকে গুরুত্ব দিয়েছিলেন। অন্যদিকে, রক্ষিতও রশ্মিকার প্রতি কোনও অভিযোগ না করে বলেছিলেন, ‘‘রশ্মিকা অনেক বড় স্বপ্ন দেখে। ওর স্বপ্ন পূরণ হচ্ছে, তা দেখে আমার ভালই লাগে।’’ এই মন্তব্যে স্পষ্ট হয়েছিল যে, সম্পর্ক ভাঙলেও শ্রদ্ধা অটুট ছিল। উল্লেখ্য যে, বিয়ের সম্পর্ক ভাঙার পর থেকেই বিজয়ের সঙ্গে আরও কাছাকাছি আসতে থাকেন রশ্মিকা। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে তাঁদের বারবার একসঙ্গে দেখা যায় রেস্তরাঁয়, বিদেশ ভ্রমণে, এমনকী বিজয়ের পরিবারের সঙ্গেও। ২০২৩ সালে তাঁদের মালদ্বীপ ভ্রমণ নিয়েও চর্চা হয়েছিল। কিন্তু প্রকাশ্যে সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি তাঁরা কেউই।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

২০২৪ সালে একটি ছবির প্রচারে রশ্মিকাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কেমন জীবনসঙ্গী চান। তিনি সরাসরি উত্তর না দিয়ে হেসে বলেছিলেন, ‘‘সবাই সব জানে। তবে এখনই আমি কিছু বলব না। পরে ব্যক্তিগতভাবে জানাব।’’ এই উত্তর আরও উস্কে দিয়েছিল গুঞ্জনকে। অন্যদিকে, বিজয় দেবরকোন্ডা ‘লাইগার’ (Liger) ছবির প্রচারের সময় অনন্যা পাণ্ডের (Ananya Panday) সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও আলোচনায় আসেন। কর্ণ জোহরের (Karan Johar) টক শোতে অনন্যার সঙ্গে সম্পর্কের ইঙ্গিতও দিয়েছিলেন বিজয়। তবে পরবর্তীতে বিষয়টি থিতিয়ে যায়, আর রশ্মিকার সঙ্গেই সম্পর্ককে গুরুত্ব দিতে থাকেন বিজয়। বর্তমানে ইন্ডাস্ট্রির ভেতরের খবর, হায়দরাবাদে (Hyderabad) ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের নিয়ে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানে বাগ্‌দান পর্ব সারেন রশ্মিকা ও বিজয়। যদিও তাঁরা আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেননি। অনেকের অনুমান, রশ্মিকা অতীতের অভিজ্ঞতার কারণে এ বার বেশ সতর্ক। তাই সবকিছু গোপন রাখতেই চাইছেন!

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি সংগৃহীত

দর্শক ও ভক্তদের কাছে তাঁদের জুটি রোম্যান্টিক গল্পের মতো। পর্দায় মিষ্টি প্রেম থেকে বাস্তব জীবনের সম্পর্ক, সব মিলিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা যুগল হয়ে উঠেছেন রশ্মিকা ও বিজয়। এখন শুধু প্রশ্ন, কবে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করবেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনের জন্য।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kingdom movie review, Vijay Deverakonda comeback film | কিংডম ঝড় তুলল বক্স অফিসে: স্পাই থ্রিলারের ছকে বিজয়ের দাপুটে প্রত্যাবর্তন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন