USA Cricket Suspension, ICC Ban USA |নির্বাসিত আমেরিকা ক্রিকেট: সৌরভ নেত্রভালকরদের ভবিষ্যৎ অন্ধকার?

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ওয়াশিংটন : বিশ্ব ক্রিকেটে এক অভূতপূর্ব ধাক্কা এল মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ক্রিকেটকে ঘিরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আমেরিকাকে নির্বাসিত করা হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা একাধিক মার্কিন ক্রিকেটারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সৌরভ নেত্রভালকর (Saurabh Netravalkar), তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন, এর প্রভাবে পড়তে চলেছেন সৌরভ!

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল টিম ইউএসএ। দলটির ক্রিকেটাররা শুধু আলোচনাতে আসেন এবং তাদের পারফরম্যান্স দেখে বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও ডাক পেতে শুরু করেছিলেন। সৌরভ নেত্রভালকর (Saurabh Netravalkar) -এর মতো নাম বিশ্বকাপের পর আইপিএলসহ একাধিক টুর্নামেন্টে ঝড় তুলেছিল। কিন্তু সেই স্বপ্নের জগতের মধ্যে আচমকা বজ্রপাতের মতো নেমে এল আইসিসির সিদ্ধান্ত।
অন্যদিকে, আইসিসি জানিয়ে দিয়েছে, আমেরিকার ক্রিকেট বোর্ড ধারাবাহিকভাবে সংস্থার নির্ধারিত নিয়মনীতি কার্যকর করতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডকে হতে হবে স্বশাসিত এবং স্বাধীন। কিন্তু মার্কিন বোর্ডে সরকারি হস্তক্ষেপ এবং প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ দীর্ঘদিন ধরেই জমা হচ্ছিল। অবশেষে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ নিল আইসিসি। আইসিসির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “বহু পর্যবেক্ষণ ও বারবার সতর্কতা দেওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাসনের সময়ে তারা আর আইসিসির কোনও সদস্য নয়।”

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে মার্কিন ক্রিকেট এখন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে গেল। অর্থাৎ, তারা আর কোনও ধরনের আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এদিকে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) অলিম্পিক গেমস আয়োজন হতে চলেছে। একশো বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিক মঞ্চে। সেখানে আমেরিকার প্রত্যাশা ছিল বিশাল। সেই স্বপ্নে আপাতত বড়সড় ধাক্কা খেল তারা।ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞা মার্কিন ক্রিকেটের অগ্রযাত্রায় মারাত্মক প্রভাব ফেলবে। বিশেষত ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা, যাঁরা মার্কিন দলে জায়গা করে নিয়েছিলেন, তাঁদের জন্য এটি একপ্রকার হতাশার খবর। কারণ তাঁদের ক্যারিয়ার অনেকটাই নির্ভর করছিল আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগের ওপর। কিন্তু, সব আশা যে শেষ হয়ে গিয়েছে তা নয়। আইসিসি স্পষ্ট করেছে, যদি মার্কিন ক্রিকেট বোর্ড নিজেদের প্রশাসনিক কাঠামোকে আন্তর্জাতিক মানদণ্ডে ঢেলে সাজাতে পারে এবং নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন করে একটি স্বশাসিত বোর্ড গঠন করে, তাহলে এই নির্বাসন প্রত্যাহার করা হতে পারে। অর্থাৎ, মার্কিন ক্রিকেট এখনও সুযোগ পাচ্ছে ঘুরে দাঁড়ানোর।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে আইসিসি আবারও বোঝাল যে সংস্থার নির্দিষ্ট কাঠামো এবং নিয়মনীতি ভঙ্গ করলে কোনও দেশই ছাড় পাবে না। এমনকি আয়োজক দেশ হিসেবেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়া সম্ভব। অনেকটা যেমন ফিফা (FIFA) ফুটবলের ক্ষেত্রে করে থাকে। এখন নজর থাকবে মার্কিন ক্রিকেট বোর্ডের ওপর। তারা কত দ্রুত আইসিসির নিয়ম মেনে নিজেদের পুনর্গঠন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারে, সেটাই নির্ধারণ করবে সৌরভ নেত্রভালকর (Saurabh Netravalkar) এবং তাঁর সতীর্থদের ভবিষ্যৎ। আপাতত ক্রিকেটপ্রেমীদের চোখে ভরসার আলো একটাই, অলিম্পিকের আগে যদি এই সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে মার্কিন ক্রিকেট ফের আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে পারে।

ছবি: প্রতীকী 
আরও পড়ুন : Asia Cup Final 2025 | এশিয়া কাপ ফাইনালে ভারত, অভিষেকের দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন