Rinku Singh Century Asia Cup 2025 | ৪৮ বলে সেঞ্চুরি! এশিয়া কাপের আগে দুর্দান্ত ফর্মে রিঙ্কু সিং, প্রথম একাদশে জায়গা মিলবে কেকেআর ব্যাটারের?

SHARE:

লখনউয়ের একনা স্টেডিয়ামে (Ekana Stadium, Lucknow) বৃহস্পতিবার গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে নামেন রিঙ্কু। তখন দলের অবস্থা খুবই শোচনীয়। ৪ উইকেটে মাত্র ৩৮ রান তুলেছিল মেরঠ। টার্গেট ছিল ১৬৮। একদিকে একের পর এক ব্যাটার আউট হচ্ছিলেন, অন্যদিকে অধিনায়ক হিসেবে পাঁচ নম্বরে নেমে নিজের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন রিঙ্কু।

পারিজাত গঙ্গোপাধ্যায় ★সাশ্রয় নিউজ ডেস্ক, লখনউ: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রিঙ্কু সিং (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা ব্যাটার দলে জায়গা পাওয়ার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠছিল, তিনি আদৌ প্রথম একাদশে জায়গা পাবেন কি না। কিন্তু সমস্ত সংশয়ের জবাব যেন এক ইনিংসেই দিয়ে দিলেন উত্তরপ্রদেশের এই ফিনিশার। ইউপি টি-টোয়েন্টি লিগে (UP T20 League) ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়ে মাত্র ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেন রিঙ্কু। তাঁর ব্যাটে ভর করেই মেরঠ মাভেরিক্স (Meerut Mavericks) ৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় গোরক্ষপুর লায়ন্সের (Gorakhpur Lions) বিরুদ্ধে।

ভারতীয় দলে রিঙ্কুর সুযোগ পাওয়া নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থেকেও তিনি মূল দলে সুযোগ পাননি। সেই সময় স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবেই দলের সঙ্গে গিয়েছিলেন। অথচ এবার যখন সেভাবে ধারাবাহিক ফর্মে ছিলেন না, তখনই তাঁকে জায়গা দেওয়া হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে। প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) স্পষ্ট করে বলেছিলেন, অতিরিক্ত ব্যাটার হিসেবেই নেওয়া হয়েছে রিঙ্কুকে। আর সেই জায়গা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল যে, তিনি কি প্রথম একাদশে থাকবেন? সমালোচকদের সেই প্রশ্নের জবাব দিলেন ব্যাট হাতে স্বয়ং রিঙ্কুই।

লখনউয়ের একনা স্টেডিয়ামে (Ekana Stadium, Lucknow) বৃহস্পতিবার গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে নামেন রিঙ্কু। তখন দলের অবস্থা খুবই শোচনীয়। ৪ উইকেটে মাত্র ৩৮ রান তুলেছিল মেরঠ। টার্গেট ছিল ১৬৮। একদিকে একের পর এক ব্যাটার আউট হচ্ছিলেন, অন্যদিকে অধিনায়ক হিসেবে পাঁচ নম্বরে নেমে নিজের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন রিঙ্কু।
রিঙ্কু সিং। ছবি: সঙ্গে সংগৃহীত

লখনউয়ের একনা স্টেডিয়ামে (Ekana Stadium, Lucknow) বৃহস্পতিবার গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে নামেন রিঙ্কু। তখন দলের অবস্থা খুবই শোচনীয়। ৪ উইকেটে মাত্র ৩৮ রান তুলেছিল মেরঠ। টার্গেট ছিল ১৬৮। একদিকে একের পর এক ব্যাটার আউট হচ্ছিলেন, অন্যদিকে অধিনায়ক হিসেবে পাঁচ নম্বরে নেমে নিজের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন রিঙ্কু। শুরুটা করেছিলেন ধীরগতিতে, প্রথম ৩২ বলে ৫৩ রান, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। এরপর হঠাৎই বদলে ফেললেন ব্যাট করার স্টাইল। পরের ১৬ বলে করেন আরও ৫৫ রান। এই সময়ে তিনি মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত ৭টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে রিঙ্কু পৌঁছে যান তিন অঙ্কে। এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৫। বলা যায়, চাপের মুখে নেমে এককভাবে ম্যাচ বের করে এনেছেন তিনি। ম্যাচের পর ড্রেসিংরুমে সতীর্থরা তাঁকে কাঁধে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই মনে করছেন, এই পারফরম্যান্সের পর জাতীয় দলের প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠল।

এই ম্যাচে ওপেন করতে নেমে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৩২ বলে ৩৮ রান করেন, যেখানে ছিল ৬টি চার। তবে তাঁর ইনিংস ম্যাচের মোড় ঘোরাতে পারেনি। সেই জায়গায় রিঙ্কুর বিস্ফোরক ব্যাটিং ম্যাচ জেতার পাশাপাশি গোটা লিগের অন্যতম সেরা ইনিংসে জায়গা করে নিল। সমালোচকরা মনে করছেন, রিঙ্কু সিংহ বারবার প্রমাণ করেছেন যে তিনি কেবল লিগ ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও চাপ সামলাতে পারেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে তাঁর ফিনিশিং ক্ষমতা এর আগে একাধিকবার নজরে এসেছে। এবার আবারও ছোট্ট সময়ের মধ্যে তিনি বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ফিনিশার হিসাবে দলে রাখা উচিত।

এক ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, “রিঙ্কু সিং হলেন সেই ধরনের ক্রিকেটার, তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এই ধরনের খেলোয়াড়কে একাদশের বাইরে রাখা যায় না। তাঁর আত্মবিশ্বাস এবং হাল না ছাড়ার মানসিকতা ভারতীয় দলের জন্য বড় সম্পদ।” উল্লেখ্য যে, এশিয়া কাপের প্রথম ম্যাচেই কি দেখা যাবে রিঙ্কুকে প্রথম একাদশে? এখনও সে প্রশ্নের উত্তর অধরা। তবে ৪৮ বলে শতরান তাঁর দাবিকে আরও পোক্ত করে তুলল। ফিনিশার হিসাবে এমন ফর্মে থাকা ক্রিকেটারকে উপেক্ষা করা নিঃসন্দেহে কঠিন হয়ে দাঁড়াবে নির্বাচকদের কাছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rinku-Priya Love story : রিঙ্কু-প্রিয়ার প্রেমকাহিনি, ক্রিকেট মাঠ থেকে সংসদের অন্দরমহল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন