Blueberry vs Black Grapes | ব্লুবেরি না কালো আঙুর? দেখে নিন কোন ফল আপনাকে বেশি উপকার দেবে

SHARE:

কৌশিক রায় ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সচেতনদের মুখে মুখে ঘোরে কয়েকটি নির্দিষ্ট ফলের নাম, ব্লুবেরি (Blueberry), ব্ল্যাকবেরি (Blackberry), অ্যাভোকাডো (Avocado) কিংবা স্ট্রবেরি (Strawberry)। সোশ্যাল মিডিয়ায় নানা ফিটনেস প্রোফাইল, ব্লগ ভিডিওতে যেভাবে এই ফলগুলোর প্রশংসা চলছে, তাতে অনেকে ভাবছেন, দেশীয় ফল কি তবে পুষ্টির দিক থেকে পিছিয়ে পড়ে যাচ্ছে? বিশেষত ব্লুবেরির মতো ফল যেটি শরীরের জন্য অত্যন্ত উপকারী বলেই দাবি করেন বিশেষজ্ঞরা। কিন্তু এই ফল সবার নাগালের মধ্যে নয়। দামও চড়া, সঙ্গে টাটকা ব্লুবেরি খুঁজে পাওয়াও বেশ কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে বিকল্প হিসাবে কি কালো আঙুর (Black Grapes) বেছে নেওয়া যায়?

পুষ্টিবিদ ডা. অরুণা দাসগুপ্ত (Aruna Dasgupta) জানাচ্ছেন, “ব্লুবেরি আর ব্ল্যাক গ্রেপস, দু’টিই অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। হার্ট, কিডনি, ত্বক ও হজমে যেভাবে এই উপাদানগুলি কাজ করে, তাতে দুই ফলই স্বাস্থ্যকর। পার্থক্য শুধু পুষ্টির সামান্য ফারাক আর টেক্সচারে।”

পরিসংখ্যান বলছে, ১০০ গ্রাম ব্লুবেরিতে থাকে ৫৭ কিলোক্যালোরি, ১৪.৫ গ্রাম কার্বোহাইড্রেট, ১০ গ্রাম চিনি, ২.৪ গ্রাম ফাইবার এবং উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন সি, কে, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। অন্যদিকে, ১০০ গ্রাম কালো আঙুরে পাওয়া যায় ৬৯ কিলোক্যালোরি, ১৮ গ্রাম কার্বোহাইড্রেট, ১৫ গ্রাম চিনি, ০.৯ গ্রাম ফাইবার, ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম।

ব্লুবেরি না কালো আঙুর কে বেশি উপকারী? পুষ্টিগুণ, অ্যান্টি-অক্সিড্যান্ট, দাম ও সহজলভ্যতা মিলিয়ে কোন ফল বেছে নেবেন জেনে নিন এই প্রতিবেদন থেকে।
ছবি: প্রতীকী
ব্লুবেরির অ্যান্থোসায়ানিন বনাম আঙুরের রেসভেরাট্রল

ব্লুবেরির বিশেষ উপাদান হল অ্যান্থোসায়ানিন (Anthocyanin), একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই ফল কার্যকর, কারণ এতে ফাইবার বেশি কিন্তু ক্যালোরি কম। কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ব্লুবেরি। অন্যদিকে কালো আঙুরে রয়েছে রেসভেরাট্রল (Resveratrol)। এই উপাদানটি কোষের ক্ষয় আটকায়, রক্ত চলাচল উন্নত করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে। সঙ্গে আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেহেতু কালো আঙুরে প্রচুর জল রয়েছে, এটি শরীরকে হাইড্রেট রাখে ও ক্লান্তি দূর করে।

ব্লুবেরি না কালো আঙুর কে বেশি উপকারী? পুষ্টিগুণ, অ্যান্টি-অক্সিড্যান্ট, দাম ও সহজলভ্যতা মিলিয়ে কোন ফল বেছে নেবেন জেনে নিন এই প্রতিবেদন থেকে।
ছবি : প্রতীকী

দাম নয়, ভাবুন প্রয়োজনের দিক থেকে

বাজারে ব্লুবেরি যেহেতু টাটকা অবস্থায় কম মেলে ও দামেও অনেকটা বেশি, তাই অনেকের পক্ষেই নিয়মিত এই ফল খাওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে কালো আঙুর হতে পারে একটি সাশ্রয়ী, সহজলভ্য এবং কার্যকর বিকল্প।পুষ্টিবিদ অর্ণব চট্টোপাধ্যায় (Arnab Chattopadhyay) বলছেন, “সব ফলের নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তবে একজন সাধারণ ভারতীয়ের জন্য কালো আঙুরেই প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার ও ভিটামিন মিলে যায়। রোজ যদি একমুঠো করে খাওয়া যায়, সেটাই যথেষ্ট।”

ব্লুবেরি না কালো আঙুর কে বেশি উপকারী? পুষ্টিগুণ, অ্যান্টি-অক্সিড্যান্ট, দাম ও সহজলভ্যতা মিলিয়ে কোন ফল বেছে নেবেন জেনে নিন এই প্রতিবেদন থেকে।
ছবি: প্রতীকী

কবে ও কীভাবে খাবেন এই ফল?

দু’টি ফলই সকালের ব্রেকফাস্টে কিংবা দুপুরে খাওয়ার পর ফল হিসেবে খাওয়া যায়। ব্লুবেরি স্মুদি বা ওটসে দেওয়া যেতে পারে। আবার কালো আঙুরও সরাসরি খাওয়া কিংবা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়ার উপযুক্ত। গরমের সময় শরীরে জলের ঘাটতি পূরণে কালো আঙুর উপযোগী। তবে ডায়াবেটিস থাকলে ব্লুবেরি তুলনামূলকভাবে বেশি নিরাপদ। কারণ এতে প্রাকৃতিক শর্করা কম এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। স্বাস্থ্য যদি প্রধান বিবেচ্য হয়, তাহলে ব্লুবেরি ও কালো আঙুর দুই-ই দারুণ ফল। তবে দামে ও প্রাপ্যতায় সুবিধেজনক কালো আঙুর এক চমৎকার বিকল্প হতে পারে। খাদ্যতালিকায় দেশীয় ফলের গুরুত্ব বজায় রাখার পাশাপাশি, পুষ্টিগুণ বিচার করে বেছে নিন আপনার উপযুক্ত ফল।

সব ছবি: প্রতীকী
আরও পড়ুন : Katrina Kaif Boom Movie | ক্যাটরিনা কাইফের জীবনের ‘সবচেয়ে বড় ভুল’, ঘনিষ্ঠ দৃশ্য দেখে ফেলেন অমিতাভ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment