Stree 2 Shraddha Kapoor salary | স্ত্রী ২-এর পর পারিশ্রমিক দ্বিগুণ! একতা কপূরের থ্রিলারের জন্য ১৭ কোটি টাকা চাইছেন শ্রদ্ধা কপূর

SHARE:

পরিধি চক্রবর্তী ✪ সাশ্রয় নিউজ, মুম্বাই : বলিউডে নায়িকাদের পারিশ্রমিক নিয়ে বহু আলোচনার পর এবার চর্চার কেন্দ্রে শ্রদ্ধা কপূর (Shraddha কাপুর্ফত)। ‘স্ত্রী ২’ (Stree 2) ছবির সাফল্যের পরই তাঁর পারিশ্রমিক নিয়ে বিস্মিত হয়েছেন অনেকেই। শোনা যাচ্ছে, একতা কপূর (Ekta Kapoor)-এর প্রযোজনায় আসতে চলা নতুন থ্রিলার সিনেমার জন্য তিনি চেয়ে বসেছেন ১৭ কোটি টাকা! শুধু তাই নয়, ছবির লভ্যাংশেও অংশীদারি থাকছে তাঁর, এমনটাই লেখা হয়েছে চুক্তিপত্রে। বলিউডের খলনায়ক শক্তি কপূর (Shakti Kapoor)-এর মেয়ে শ্রদ্ধা কপূর বরাবরই মাটির কাছাকাছি থাকা তারকা হিসেবে পরিচিত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা যেখানে প্রায় ৮ কোটি, সেখানেই অনেকেই বলে থাকেন, অভিনয়ের থেকে সোশ্যাল মিডিয়াতেই তিনি বেশি জনপ্রিয়। কিন্তু এইসব সমালোচনা বিশেষ প্রভাব ফেলে না তাঁর উপর।সম্প্রতি তিনি শুরু করেছেন নিজস্ব জাঙ্ক জুয়েলারি ব্র্যান্ড, যেখানে সাধারণ মানুষও সহজে সাজতে পারেন। নিজেই বলেছেন, ‘সোনার গয়না পরা সকলের পক্ষে সম্ভব নয়। তাই সাধ্যের মধ্যে সুন্দর গয়না পৌঁছে দিতে চাই।’

‘স্ত্রী ২’ ছবির সাফল্যই যেন বদলে দিয়েছে বলিউডের এই অভিনেত্রীর পেশাগত সমীকরণ। রাজকুমার রাও (Rajkummar Rao)-এর সঙ্গে তাঁর জুটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ‘স্ত্রী’ ছবিতেও তাঁদের রসায়ন প্রশংসিত হয়েছিল। তাই দ্বিতীয় ছবির পর পারিশ্রমিকের অঙ্ক বাড়িয়ে নেওয়া মোটেই অপ্রত্যাশিত নয়। বলিউড সূত্রে খবর, রাহি অনিল বার্ভে (Rahi Anil Barve) পরিচালিত এই নতুন থ্রিলারের শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে। আর সেখানেই শ্রদ্ধা কপূরের পারিশ্রমিক ১৭ কোটি টাকা ধরা হয়েছে। অন্যদিকে রাজকুমার রাও-ও নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন বলে খবর। ‘স্ত্রী ২’-এর পর তিনি নাকি ৫ কোটি টাকা বেশি দাবি করছেন। যদিও এই বিষয়ে রাজকুমার বলেন, ‘আমি প্রতিদিন নতুন নতুন অঙ্কের কথা শুনছি। আমি আমার প্রযোজকের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেব, এত বোকা নই।’

শ্রদ্ধা কপূরের পারিশ্রমিক বৃদ্ধির খবর সামনে আসতেই বলিউডে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই বলছেন, হয়ত এই নতুন থ্রিলার ছবি দিয়েই বলিউডে নিজের নতুন অধ্যায় শুরু করতে চাইছেন শ্রদ্ধা। এও শোনা যাচ্ছে, এই ছবির চুক্তিতে শুধু পারিশ্রমিক নয়, ছবির লাভের ভাগও থাকছে তাঁর জন্য। অর্থাৎ ছবিটি বক্স অফিসে সফল হলে তার একটি অংশও পৌঁছাবে শ্রদ্ধার অ্যাকাউন্টে। বহুদিন ধরেই বলিউডে নায়িকাদের পারিশ্রমিকের অঙ্ক নিয়ে বৈষম্যের অভিযোগ উঠে এসেছে। তবে শ্রদ্ধা কপূরের এই পদক্ষেপ নিঃসন্দেহে সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এর আগে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও আলিয়া ভাট (Alia Bhatt) নিজেদের পারিশ্রমিক বাড়িয়েছেন, কিন্তু ১৭ কোটি টাকার কাছাকাছি পৌঁছানো এখনও বিরল। একতা কপূরের এই নতুন থ্রিলার যদি বক্স অফিসে সফল হয়, কিন্তু বলিউডে নায়িকাদের পারিশ্রমিক নিয়ে যে সমীকরণ, তা সম্পূর্ণ বদলে যেতে পারে বলেই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone : মুম্বইয়ের বর্ষায় অটো রোম্যান্স, দীপিকার ‘প্রথম প্রেমিক’ কী বললেন?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন