Emraan Hashmi Tanushree Dutta kiss scene Aashiq Banaya Aapne | ‘আমি তো ওকে ভাই ভাবছিলাম!’ ইমরান হাসমির চুমুর দৃশ্যে কীভাবে নিজেকে সামলেছিলেন তনুশ্রী দত্ত?

SHARE:

Bollywood actress Tanushree Dutta rejects Bigg Boss offer worth ₹1.65 crore, saying “I am not so cheap.” The actress once again sparks controversy on social media.

তনুজা বন্দ্যোপাধ্যায় ✪ কলকাতা : ২০০৫ সালে মুক্তি পাওয়া বলিউড ছবি ‘আশিক বনায়ে আপনে’ (Aashiq Banaya Aapne) এক যুগান্তকারী চুমুর দৃশ্য উপহার দিয়েছিল হিন্দি সিনেমাপ্রেমীদের। ইমরান হাসমি (Emraan Hashmi) ও তনুশ্রী দত্ত (Tanushree Dutta)-র টাইটেল ট্র্যাকের সেই ঘনিষ্ঠ দৃশ্য আজও অনেকের মনে উষ্ণতা ছড়ায়। তবে সম্প্রতি তনুশ্রী একটি বিস্ফোরক সত্য ফাঁস করলেন, যা শুনে হতবাক সিনেপ্রেমীরা।

তনুশ্রী দত্ত ও ইমরান হাসমি। ছবি : সংগৃহীত

একটি সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, ওই দৃশ্যের শুটিংয়ের সময় তিনি এতটাই অস্বস্তিতে পড়েছিলেন যে মনকে শক্ত করার জন্য অদ্ভুত এক উপায় খুঁজে নিয়েছিলেন। বললেন, “আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। কারও সঙ্গে আলাপ নেই। ইমরানকে (Emraan Hashmi) নিয়ে আগে থেকেই শুনেছি, ও ‘সিরিয়াল কিসার’ নামে পরিচিত। নানা নায়িকার সঙ্গে ওর চুমুর দৃশ্য বিখ্যাত। তাই প্রথম দিনই যখন এমন ঘনিষ্ঠ গান শুট করতে হল, আমার ভয় আরও বেড়ে গেল।”

তনুশ্রী দত্ত ও ইমরান হাসমি। ছবি : সংগৃহীত

পরিচালক আদিত্য দত্ত (Aditya Datt)-কে (তিনি তখন এই ছবির পরিচালক ছিলেন) ভয় পাওয়ার কথা জানাতেই তিনি এক অভিনব টোটকা দেন তনুশ্রীকে। অভিনেত্রীর কথায়, “ডিরেক্টর আমাকে বলেছিলেন, যখন ও তোমায় চুমু খাবে, তোমার শরীরে হাত রাখবে, তখন মনে মনে ভাববে ইমরান আসলে তোমার ভাই। তাতে নাকি ভয় কেটে যাবে। তখন আমি তাই করতাম। ও-যখন আমাকে চুমু খাচ্ছে, মনে মনে বলতাম, আমরা তো ভাই-বোন… আমরা শুধু খেলা করছি!” তনুশ্রীর বেফাঁস মন্তব্যে রীতিমতো চমকে গিয়েছেন ইমরান হাসমি। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “সত্যি বলতে, এমন কিছু হয়েছিল বলে আমার মনে নেই। তবে ও যদি শুটিংয়ের সময় আমাকে ভাই ভাবে, তাহলে ওর চিন্তাধারা সত্যিই হাস্যকর। এর উত্তরে কী বলা উচিত, বুঝতে পারছি না।”

তনুশ্রী দত্ত ও ইমরান হাসমি। ছবি : সংগৃহীত

প্রসঙ্গত, ‘আশিক বনায়ে আপনে’-র (Aashiq Banaya Aapne) সেই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সাহসী দৃশ্যের কারণে খবরের শিরোনামে চলে আসে। সিনেমা হলে তখনও মোবাইল-ইন্টারনেটের আজকের মতো রমরমা ছিল না। ফলে ওই গানের বোল্ড দৃশ্য একপ্রকার বিপ্লব এনেছিল বলিউডে। যুবক-যুবতীদের মধ্যে তৈরি হয়েছিল অন্যরকম আলোড়ন। বহুদিন পরও ইমরান-তনুশ্রীর (Emraan-Tanushree) রসায়ন ভক্তদের মনে থেকে গিয়েছে। তবে এত বছর পর তনুশ্রীর এই ‘ভাই-বোন’ থেরাপি নিয়ে সামাজিক মাধ্যমে হাসির রোল উঠেছে। নেটিজেনদের কেউ কেউ বলছেন, “ভাই-বোন ভেবে কি এমন বোল্ড সিন করা যায়?” আবার কারও মতে, “অভিনয় জগতে এমন মানসিক প্রস্তুতি দরকারই।”

তনুশ্রী দত্ত ও ইমরান হাসমি। ছবি : সংগৃহীত

এর আগে মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat), উদিতা গোস্বামী (Udita Goswami), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-এর মতো একাধিক নায়িকার সঙ্গেও চুমুর দৃশ্যে দেখা গিয়েছে ইমরানকে। তবে এই প্রথম কোনও নায়িকা প্রকাশ্যে জানালেন, সেই চুমু আসলে কীভাবে তিনি সহ্য করেছিলেন। ইমরান যদিও বরাবরই বলেছেন, ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করাই তার পেশার অংশ। কিন্তু তনুশ্রীর এই স্বীকারোক্তি যে ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Geetasree Roy | মলদ্বীপের ঢেউয়ে প্রেমের ছোঁয়া, গীতশ্রীর জীবনে নতুন বাঁক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন