Alia Bhatt | রণবীরের কাঁধে মাথা রাখতে লজ্জা আলিয়ার

SHARE:

আলিয়া ভট্ট ও রণবীর কপূরের ২৫০ কোটির নতুন বিলাসবহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষুব্ধ অভিনেত্রী। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া সতর্কবার্তা দিলেন আলিয়া।

পরিধি চক্রবর্তী ★সাশ্রয় নিউজ, মুম্বাই: রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) বলিউডের এই নবদম্পতিকে নিয়ে প্রতিদিনই প্রকাশ্যে আসছে নানান অজানা তথ্য। এবার সামনে এল এমন এক ঘটনা, যা অনেকেই আগে জানতেন না। সঞ্জয় লীলা ভনসালী (Sanjay Leela Bhansali)-র ছবিতেই একসঙ্গে ডেবিউ হওয়ার কথা ছিল এই দুই তারকার। তবে সে স্বপ্ন পূর্ণ হয়নি, কারণ শৈশবে লজ্জায় পড়েছিলেন আলিয়া। সূত্রে উল্লেখ, রণবীরের বলিউড যাত্রা শুরু হয়েছিল ভনসালী পরিচালিত ‘সাওয়ারিয়া’ (Saawariya) ছবির মাধ্যমে। সোনম কাপুর (Sonam Kapoor)-এর বিপরীতে তিনি সে ছবিতে অভিনয় করেছিলেন। ছবির টাওয়েল ডান্স দিয়ে বহু মানুষের মন জয় করেছিলেন রণবীর। শুটিং চলাকালীন জল্পনাও ছড়িয়েছিল, সোনম ও রণবীরের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সে সবই এখন অতীত। ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বইয়ের কাপুর পরিবারের নিয়মে বিয়ে সারেন আলিয়া ও রণবীর। সেই থেকে তাঁদের ব্যক্তিগত জীবন, প্রেমকাহিনী ও পেশাগত নানা খবর নিয়েই উৎসুক অনুরাগীরা।

জানা গিয়েছে, একসময় সঞ্জয় লীলা ভনসালী ‘বালিকা বধূ’ (Balika Badhu) নিয়ে ছবি করার পরিকল্পনা করেছিলেন। তখন রণবীরের বয়স ছিল মাত্র ২০। তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। আর আলিয়ার বয়স তখন ১২ বছর। ছবির গল্প অনুযায়ী, বালিকা বধূর চরিত্রে আলিয়া ও নায়ক হিসেবে রণবীরকেই কাস্ট করার কথা ভাবেন ভনসালী। তাঁদের নিয়ে ফটোশুটেরও আয়োজন হয়। সেই ফটোশুটের অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি আলিয়া। ২০১৪ সালে ইমতিয়াজ আলি (Imtiaz Ali)-র ‘হাইওয়ে’ (Highway) ছবির প্রচারে গিয়ে সেই দিনের কথা শেয়ার করেছিলেন আলিয়া। বলেন, “আমার তখন ১২ বছর বয়স। রণবীরকে প্রথম দেখেছিলাম। ও তখন ভনসালী স্যরের সহকারী। আমাকে ওর কাঁধে মাথা রেখে ফটো তুলতে বলা হয়েছিল। আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম। কিছুতেই সেটা করতে পারছিলাম না। ভনসালী স্যর মজা করে বলেছিলেন, আমি রণবীরের সঙ্গে ফ্লার্ট করছি।” শুধু আলিয়া নয়, ২০১৭ সালে রণবীরও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ভনসালী স্যর চেয়েছিলেন আমাদের একসঙ্গে দিয়ে ‘বালিকা বধূ’ তৈরি করতে। সেই সময় ফটোশুটে ওর লাজুক ভাব দেখে ওর ফ্যান হয়ে গিয়েছিলাম। আমাদের একসঙ্গে অভিনয়ে অভিষেক হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত ছবিটা আর তৈরি হয়নি।”

সেই ছবি তৈরি না হলেও, দু’জনের মধ্যে যে বিশেষ টান ছিল, তা স্পষ্ট। কিশোর বয়সে দেখা হওয়া দুই অভিনেতা অবশেষে বিয়ে-বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন তাঁরা বলিউডের অন্যতম সফল ও আলোচিত দম্পতি। ভনসালীর স্বপ্নপূরণ না হলেও, বাস্তব জীবনে রূপকথার মতনই সুন্দর তাঁদের এই বন্ধন। অনুরাগীরা বলছেন, “সবকিছুরই একটা সময় থাকে। আলিয়া-রণবীরের বিয়েতেই সেই স্বপ্ন পূর্ণ হল।”

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shubhanshu Shukla message to his wife | স্ত্রীর জন্য শুভাংশুর আবেগঘন বার্তা, ‘তোমায় ছাড়া জগৎ শূন্য, কিচ্ছু দাগ কাটে না।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন