Alia Bhatt : দ্বিতীয়বার মা হচ্ছেন আলিয়া! 

SHARE:

আলিয়া ভট্ট ও রণবীর কপূরের ২৫০ কোটির নতুন বিলাসবহুল প্রাসাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই ক্ষুব্ধ অভিনেত্রী। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কড়া সতর্কবার্তা দিলেন আলিয়া।

পূর্বা মুখোপাধ্যায় ★ মুম্বই : ফের মা হচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)? কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটার সময় তাঁর স্ফীতোদরের গঠন নিয়ে যখন নানা জল্পনা দানা বাঁধতে শুরু করেছে, তখন তা আরও জল্পনা বাড়াল বান্দ্রার এক ক্লিনিকে অভিনেত্রীর হঠাৎ উপস্থিতিতে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ক’য়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন, দ্বিতীয় সন্তান আসতে চলেছে ভাট-কপূর পরিবারে। অভিনেত্রী যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়া ও পাপারাৎজ্জি চর্চায় বিষয়টি ইতিমধ্যেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে।

আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

২০২২ সালের ১৪ এপ্রিল ঘরোয়া আয়োজনে রণবীর কপূর (Ranbir Kapoor)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া। আর সেই বছরই নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান রাহা কপূর (Raha Kapoor)। এখন আড়াই বছর বয়স রাহার। এর মধ্যেই যদি নতুন সদস্যের আগমনের আভাস মেলে, তবে তা নিঃসন্দেহে বড় খবর তারকা দম্পতির অনুরাগীদের জন্য। সেই সম্ভাবনার ইঙ্গিত যেন মেলে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের শেষ দিনে ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া। গায়ে ছিল ঝলমলে সিকুইনড গাউন, ডিজাইন ছিল বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড আরমানি-র (Armani)। অনন্য অ্যাকসেসরিতেও ছিল পরিপূর্ণতা। তবে ওই চোখধাঁধানো সাজের মধ্যেও যেটা চোখ এড়ায়নি অনুরাগীদের, তা হল আলিয়ার স্ফীতোদর। শুধু তাই নয়, আলিয়ার একাধিকবার হাত দিয়ে পেট আড়াল করার চেষ্টা, ক্যামেরার দিকে ঝুঁকে না তাকানো, এ সব মিলিয়ে গুঞ্জনকে নতুন আরও বেড়ে যায়।

আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

এই কৌতূহলের মধ্যেই গত শনিবার সকালে আলিয়াকে দেখা যায় মুম্বইয়ের বান্দ্রা (Bandra)-র এক নামী ক্লিনিক থেকে বেরতে। সাদামাটা পোশাকে। ঢিলেঢালা প্যান্ট ও সোয়েট শার্টে, মাথায় টুপি ও চোখে চশমা এমন এক লুকে তাঁকে দেখে বিস্মিত হয়েছিলেন ফটোগ্রাফাররা। কোনও প্রশ্নের উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আলিয়া খুব স্পিডে বেরিয়ে যান। ক্যামেরা দেখে চমকে গিয়েছিলেন মনে হচ্ছিল। সাধারণত ওঁর চলনাচল এত গোপনীয় থাকে না। তাই ভাবতে হচ্ছে, নিশ্চয়ই কোনও ব্যক্তিগত কারণ রয়েছে।” এদিকে কিছুদিন আগেই এক আন্তর্জাতিক পডকাস্টে আলিয়া নিজের মা-হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সেখানে রাহা প্রসঙ্গে তিনি বলেন, “আমি আর রণবীর একটা পুত্রসন্তানের নামও ভেবে রেখেছি।” এই মন্তব্যের পর থেকেই বলিপাড়ায় জল্পনা বাড়ে। তাহলে কি পরিকল্পনা করে এগোচ্ছেন দম্পতি? যদিও অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, “আলিয়া এখন নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। দ্বিতীয়বার মা হওয়ার খবর একেবারেই সত্য নয়। অনেক সময় পুরনো বা ভ্রান্ত তথ্য নিয়েও গুজব ছড়িয়ে পড়ে। তবে অভিনেত্রী বা তাঁর পরিবার এই মুহূর্তে এ নিয়ে কিছু বলতে নারাজ।”

আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

আলিয়ার পরবর্তী বড় রিলিজ হতে চলেছে সঞ্জয় লীলা ভনসালি (Sanjay Leela Bhansali)-র ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War)। সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসাবে থাকবেন রণবীর সিং (Ranveer Singh) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। এই মুহূর্তে ছবির প্রি-প্রোডাকশন ও প্রস্তুতিতে সময় দিচ্ছেন অভিনেত্রী। তবে বলিউডে এক অলিখিত নিয়ম, তারকাদের ব্যক্তিগত জীবন যতটা গোপন রাখতে চাওয়া হয়, ঠিক ততটাই তা উঠে আসে জনমানসে। বিশেষ করে যখন বিষয়টা মাতৃত্বের মতো আবেগঘন বিষয়, তখন চোখের আড়াল করতে চাইলেও তা নজর কাড়ে।

আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

খন দেখার বিষয়, আলিয়া নিজে কবে এই গুঞ্জনের জবাব দেন, নাকি বরাবরের মতোই ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টিকে আরও একবার নীরবতার চাদরে তিনি মুড়ে রাখেন। ততক্ষণ পর্যন্ত অনুরাগীরা অপেক্ষাতেই থাকবেন, আবার কি নতুন অতিথি আসছে ভাট-কপূর পরিবারে?
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Darshana and Sourav Wedding : সৌরভকে বিয়ের আগের মুহূর্তে হঠাৎ কী বললেন দর্শনা!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন