পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : ১৮তম আইপিএলে অবশেষে স্বপ্নপূরণ। চ্যাম্পিয়নের মুকুট উঠল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মাথায়। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জিতে নিল আরসিবি। ম্যাচটি অনুষ্ঠিত হয় গুজরাটের আহমেদাবাদের চিন্নাস্বামী স্টেডিয়ামে। আরসিবির জয়ের সেই মাহেন্দ্রক্ষণে স্টেডিয়ামের প্রতিটি কর্নার গর্জে উঠেছিল, ‘আরসিবি! আরসিবি!’ আর সেই গর্জনের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা বিরাট কোহলির চোখ দিয়ে টপটপ করে গড়িয়ে পড়ছিল অশ্রু। মনে রাখতে হবে, এই ট্রফি জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট কোহলির বহু বছরের হতাশা, বহুবার সুযোগ পেয়েও ব্যর্থ হওয়ার যন্ত্রণা। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর সময় থেকেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলে আসছেন বিরাট কোহলি। ১৮ বছর ধরে সেই এক দলের প্রতি নিষ্ঠা রেখে খেলেছেন। বহুবার প্লে-অফে উঠেছে দল। উঠেছে ফাইনালেও। কিন্তু ট্রফি অধরা রয়ে গিয়েছে। এবার পুরনো দুঃস্বপ্ন মুছে গিয়ে হার না মানা এক নায়ক হাতে নিলেন আইপিএল বিজয়ের ট্রফি।

ফাইনালে আরসিবির সামনে ছিল শক্তিশালী পাঞ্জাব। কিন্তু কোহলির বাইরে থেকে নেতৃত্বে ও দলের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ নিজেদের দখলে টেনে বেঙ্গালুরু। ম্যাচের শেষ বল ক্রিজে পড়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে আসে উল্লাসের ঢেউ। কিন্তু উল্লাসের মাঝেও চোখের কোণে জল জমেছিল কোহলির। হয়ত তা ছিল গর্বের! হয়ত স্বস্তির।

এই দীর্ঘ যাত্রায় কোহলির জীবনের এক অপরিহার্য সঙ্গী ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। মাঠে হোক কিংবা মাঠের বাইরে, ভাল সময় হোক বা খারাপ, সর্বক্ষণ বিরাটের পাশে থেকেছেন স্ত্রী অনুষ্কা। তাই এই কাঙ্খিত জয়েও তিনিই হয়ে উঠলেন বিরাটের শক্তি ও আশ্রয়। ম্যাচ শেষ হতেই অনুষ্কা উঠে আসেন মাঠে। চোখ ভেজা বিরাটকে জড়িয়ে ধরে তাঁর অশ্রু মুছে দেন। সেই মুহূর্তটি শুধু একটি ক্রিকেটীয় ঘটনার সীমার মধ্যে আটকে থাকে না—তা হয়ে ওঠে ভালবাসার, সংগ্রামের ও বিশ্বাসের এক অপূর্ব চিত্র। ম্যাচের শেষে বিরাট বলেন, “এই জয় শুধু একটি ট্রফি নয়। এটা দীর্ঘ ১৮ বছরের এক অদম্য লড়াইয়ের ফল। প্রতিটি মুহূর্তের ব্যর্থতা আজ মনে পড়ছে। আজ মনে হচ্ছে, সব কিছু যেন সার্থক।” অনুষ্কাও নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “তুমি যে কতটা পরিশ্রম করেছ, তা আমি জানি। আজ তোমার মুখে সেই হাসি দেখে মনে হচ্ছে, আমি সব পেয়ে গিয়েছি।” সমর্থকরাও এই জয়কে উৎসবের রূপ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোহলি ও অনুষ্কার জড়িয়ে ধরা ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। স্টেডিয়ামের বাইরে বেঙ্গালুরুর সমর্থকরা ঢাক-ঢোল পিটিয়ে বিজয়ের উদযাপন শুরু করে দেন।

আইপিএলের ইতিহাসে বারবার চ্যাম্পিয়নের তালিকায় নাম লেখাতে ব্যর্থ হওয়া আরসিবি এবার নতুন পরিচয়ে উদিত হল। আর সেই সঙ্গে শেষ পর্যন্ত কোহলির হাতেও উঠল কাঙ্খিত আইপিএল ট্রফি। এবং ট্রফি জয়ের সেই একান্ত ব্যক্তিগত মুহূর্তে স্ত্রীর কাঁধেই মাথা রেখে আবেগে ভাসলেন ‘চির অপ্রতিরোধ্য’ ও ‘প্রেমিক’ বিরাট কোহলি।
ছবি : সংগৃহীত
পড়ুন : Virat Kohli – Anushka Sharma : আইপিএল চাম্পিয়ন হওয়ার আনন্দেও ফিরে এল সেই চিরচেনা দৃশ্য : কোহলির চোখে জল, আশ্রয় শুধু অনুষ্কা




