Buddhadeb Bhatacharjee Demise : প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য-এর শোকযাত্রার কর্মসূচী ঘোষণা করল রাজ্য সিপিআই (এম)

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য -এর (Buddhadeb Bhattacharjee Demise ) দেহটি বৃহস্পতিবার রাখা আছে পিস ওয়ার্ল্ডে।

 

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে পাম অ্যাভিনিউ থেকে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে যাত্রা। 

 

এদিন সিপিআই(এম) ও SFI নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar) বুদ্ধদেব ভট্টাচার্য-এর শোকযাত্রার কর্মসূচী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যায় যে, আগামীকাল (৯ আগস্ট, ২০২৪) শুক্রবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোকযাত্রার কর্মসূচী সাজানো হয়েছে। তিনি ওই পোস্টে উল্লেখ করেন, সকাল ১০:৩০ মিনিটে  প্রয়াত বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে। বিধানসভা ভবন-এ মরদেহ থাকবে সকাল ১১-১১ : ৩০ মিনিট পর্যন্ত। সেখান থেকে মুজফফর আহমেদ ভবন-এ সর্বসাধারণের জন্য দেহ শায়িত থাকবে দুপুর ১২-৩ :১৫ মিনিট পর্যন্ত।

 

পাম অ্যাভেনিউয়ের বাড়ি ছাড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য 

 

এরপর দীনেশ মজুমদার ভবন ৩.৩০-৩:৪৫ মিনিট পর্যন্ত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ রাখা থাকবে। বেলা ৩.৪৫ মিনিট দীনেশ মজুমদার ভবন থেকে প্রয়াত জননেতার দেহ নিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রায় পা মেলাবেন দলীয় নেতা কর্মী, সমর্থক ও আত্মীয়-পরিজনেরা। বিকেল ৪টের সময় নীররতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জননেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য -এর দেহদান করা হবে। 

ছবি : সংগৃহীত 

আরও খবর : Buddhadeb Bhatacharjee : ‘ক্ষমতার শীর্ষে থেকেও কীভাবে সৎ থাকা যায়, বুদ্ধমামা তার জ্বলন্ত দৃষ্টান্ত ‘: ঊষসী চক্রবর্তী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন