Buddhadeb Bhattacharya : শুক্রবার বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্য-এর শেষ যাত্রা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজ্যে। আগামী কাল তাঁর শেষ যাত্রা বিকেল ৪ টেয়। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ দান করা হবে এমনি খবর আলিমুদ্দীন স্ট্রীট সূত্রে। এছাড়াও সূত্রের আরও খবর, শুক্রবার সকালবেলা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। তারপর সিপিআই (এম)-এর রাজ্য সদর দফতর আলিমুদ্দীন স্ট্রীটের মুজাফফর আহমদ ভবনে সাধারণ মানুষের জন্য বুদ্ধবাবুর দেহ শায়িত রাখা হবে। এরপর প্রয়ান নেতার দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে বিকেল ৪ টে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য-এর দেহ নিয়ে শেষ যাত্রায় এগোবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে। আলিমুদ্দীন স্ট্রীট সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য-এর শেষ ইচ্ছে অনুযায়ী আজ তাঁর চক্ষুদান করা হয়। আজ পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে।

-ফাইল চিত্র 

আরও খবর : Buddhadeb Bhattacharya Death : ‘দৃঢ় প্রতিজ্ঞভাবে রাজ্যের সেবা করেছেন’ : শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন