Mathura : জেল পলাতক আসামী পুলিশের এনকাউন্টার নিকেশ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মথুরা : মথুরাতে (Mathura) পুলিশের এনকাউন্টারে নিহত এক জেল পলাতক। মৃতের নাম মনোজ। পুকিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জেল থেকে পালায়। তাঁর খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

 

 

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযুক্তের ডেরায় পৌঁছলে সে পালায়। এবং পুকিশকে লক্ষ্য করে গুলি চালায়। শুক্রবার রাতে ওই অভিযানে পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই জেল পলাতক মনোজের মৃত্য হয় বলে উল্লেখ। মথুরার সিনিয়র পুলিশ সুপার শৈলেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানান যে, ‘ধর্ষণে অভিযুক্ত মনোজ ওরফে উত্তম জেল থেকে পালিয়েছিল। তাঁর খোঁজ দিলে পুলিশের তরফ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। অবশেষে শুক্রবার রাতে সন্ধান মেলে তাঁর। এরপর পুলিশ ধাওয়া করলে তাঁদের ওপর গুলি চালায় মনোজ। আর তখনই পাল্টা হামলায় গুলি লাগে তাঁর।’

-প্রতীকী চিত্র 

আরও পড়ুন :Morphine Recovered : শিলিগুড়িতে গ্রেফতার মরফিন পাচারকারী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন