সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : সম্প্রতি ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন সপরিবার বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচ টেস্টের ভেতর দুই টেস্টে দলের প্রথম একাদশে তিনি থাকলেও পারিবারিক কারণে ঘরের মাঠে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজে দেখা যায়নি। তারপরই লন্ডনে দ্বিতীয় সন্তানের জজন্ম দেন বিরাট-ঘরণী অনুষ্কা। ২০ ফেব্রুয়ারি সেই খবর সোশ্যাল মিডিয়ায় বিয়াট সকলের সঙ্গে ভাগ করে নেন। ক’য়েকদিন আগেই একরত্তিকে নিয়ে সপরিবার বিরুষ্কা দেশে ফিরে এসেছেন। তারপরেই কিং কোহলি মগ্ন আপিএল (IPL) নিয়ে। এমনকী আইপিএল-এর (IPL 2024) জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের (RBC) অনবক্সিং অনুষ্ঠানে নতুন হেয়ার স্টাইলে দেখা যায় কোহলিকে। সেই অনুষ্ঠানে বিরাটের সঙ্গে ছিলেন, ম্যাক্সওয়েল, ডুপ্লেসি প্রমুখরা। বিরাটের নতুন হেয়ার স্টাইল নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ছবি : সংগৃহীত
আরও খবর : Weather : বৃষ্টির সতর্কবার্তা হাওয়া অফিসের



