Activated Indian SIM Racket : সিম কার্ড প্রতারণা চক্রের হদিয়, গ্রেফতার চার

SHARE:

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : এদেশের সক্রিয় সিমকার্ড বিদেশে পাঠানোর কাজে লিপ্ত থাকার একটা র‍্যাকেটের খোঁজ পায় দিল্লি পুলিশ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পুলিশ সেই চক্রের হদিস পায়। পুলিশ সূত্রে খবর, ওই চক্র সাধারণ ও নিরীহ মানুষদের খুব অল্প অর্থের লোভ দেখিয়ে সিম কার্ড ইস্যু করত। এবং সেই সিম কার্ড তাঁরা অন্য কোনও জায়গায় বিক্রিও করত। ওই চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন : হেমন্ত (২৬), মুকুল কুমার (২২), কানহাইয়া গুপ্তা (২৯), ও অনিল কুমার (২০)। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও গভীরে যেতে চাইছে। পুলিশ সূত্রে জানা যায় যে, অভিযুক্তদের  ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ছবি : প্রতীকী 

আরও খবর : Arvind Kejriwal : ফের ইডির তলব অরবিন্দকে 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন