INDIA Rally In Mumbai : মুম্বাইয়ে ইণ্ডিয়া’র মহাজনসভা

SHARE:

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : মহাজনসভা ইণ্ডিয়া জোটের। মুম্বাইয়ের শিবাজি পার্কে একমঞ্চে I.N.D.I.A. -এর নেতৃত্ব। রবিবার সন্ধ্যেয় এক মঞ্চে দেখা যায় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী, শারদ পাওয়ার, এম কে স্ট্যালিন, উদ্বভ ঠাকরে, অশোক গেহলেট, সচিন পাইলট, রেভান্ত রেড্ডি প্রমুখদের। আরও খবর যে, নির্বাচন সংক্রান্ত ব্যস্ততায় উপস্থিত হননি অরবিন্দ কেজরীওয়াল ও অখিলেশ যাদব। তবে মহাজনসভায় উপিস্থিত হয়নি তৃণমূল কংগ্রেসের কোনও নেতৃত্ব। উপস্থিত ছিলেন তেজস্বী যাদব। “যবে থেকে আমরা জোটের নাম রেখেছি, তখন থেকে বিজেপি নেতা-মন্ত্রীরা আর দেশের ইণ্ডিয়া নামটা মুখে নেয় না। আমরা ওঁদের এতটাই আশঙ্কা তৈরি করতে পেরেছি” -এভাবেই কেন্দ্রের শাসক দলকে আক্রমন শানান ডিএমকে সুপ্রিমো ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ছবি : সংগৃহীত 

আরও খবর : Preety Deb : প্রথম ২০১৪ সালে নববর্ষের একটি জামদানি শাড়িতে হ্যান্ড পেইন্ট করি : প্রীতি দেব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন