Abhishek Banerjee : নতুন দায়িত্ব পেলেন অভিষেক

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারের সাংসদের নেতৃত্বে দিল্লি গিয়েছিল তৃণমূল নেতৃত্ব ও সমর্থকরা। বুধবার দলের বৈঠক বসেছিল কালিঘাটে। সূত্রের খবর, সেই বৈঠক মূলত পূর্ব মেদিনীপুর জেলা সংক্রান্ত হলেও ওই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  নতুন দায়িত্ব তুলে দিলেন অভিষেকের (Abhishek Banerjee) হাতে। কী সেই দায়িত্ব! সূত্রের খবর যে, রাজ্য সরকারের সাফল্য ও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা বিষয়ে পুস্তিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুস্তিকা প্রকাশের দায়িত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এবং অভিষেক ওই বৈঠকে জানান, তিনি নেত্রীর নির্দেশ মতোই তাঁর দেওয়া নতুন দায়িত্ব পালন করবেন। বুধবার কালীঘাটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন