Dengue : ডেঙ্গী কেড়ে নিল কংগ্রেস নেত্রীর প্রাণ

SHARE:

সাশ্রয় নিউজ ★ বনগাঁ : ডেঙ্গীতে (Dengue) প্রাণ হারালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সদস্য মীনাক্ষী তরফদার (Minakshi Tarafder)। তাঁর পরিবারে ৬ মাসের এক শিশুও ডেঙ্গী পজিটিভ। মীনাক্ষী দেবী (৫৬) উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদার রামনগরে। বনগাঁ হাসপাতালে কংগ্রেস নেত্রী অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। বাগদা থেকে কংগ্রেসের প্রতীকে দু’বার জেলা পরিষদের প্রার্থীও হন। জ্বর নিয়ে শনিবার মীনাক্ষী দেবী বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাঁকে মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ছুটি দিয়ে দেন পরে পরিবার সূত্রে খবর। তিনি মেডিসিনের ডাক্তারের পরামর্শ মত ডেঙ্গী পরীক্ষা করান। রিপোর্ট ডেঙ্গী পজিটিভ (Dengue Positive) আসলে সোমবার বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন মীনাক্ষী দেবী।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন