সাশ্রয় নিউজ ★ দক্ষিণ দিনাজপুর : স্কুলে বই বিতরণ চলছিল বুধবার। এসেছিলেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। শিক্ষকদের নজরে আসে এক পড়ুয়ার ব্যাগে কিছু লুকনো। তাঁরা ওই পড়ুয়ার ব্যাগ পরীক্ষা করতেই চক্ষু কপালে ওঠার অবস্থা হয় বলে স্কুল সূত্রে জানা যায়। দক্ষিণ দিনাজপুর জেলার সুদর্শন নগর হাইস্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই ছাত্রের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউণ্ড কার্তুজ উদ্ধার করে। আগ্নেয়াস্ত্র সহ নবম শ্রেণির ওই ছাত্রকে গ্রেফতার করে বংশীহারী থানার পুলিশ।
ছবি : সংগৃহীত




