Sadhvi Nirajan Jyoti : অপেক্ষা করেও তৃণমূলের কেউ দেখা করেননি, বললেন সাধ্বী

SHARE:

সাশ্রয় নিউজ ★কলকাতা : কলকাতায় এসে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Sadhvi Niranjan Jyoti)  তিনি বুধবার কালীঘাটে (Kalighat Temple) পুজো দেন। এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী। সাধ্বী (Sadhvi Niranjan Jyoti) সাংবাদিকদের জানান, ‘আমরা কারও টাকা বন্ধ করিনি। যদি টাকা বন্ধ করাই লক্ষ্য হত, তাহলে অন্যান্য প্রকল্পের সব টাকা বন্ধ করে দেওয়া হত।’ প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে কেন্দ্রের কাছে বকেয়া টাকার দাবীতে তৃণমূল কংগ্রেস দিল্লিতে বিক্ষোভ দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে। সেই বিক্ষোভ পথ থেকে গিয়ে দাঁড়ায় কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি-এর (Sadhvi Niranjan Jyoti)  দফতরের বাইরেও। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, তাঁদের সঙ্গে দেখা করেননি পঞ্চায়েত প্রতিমন্ত্রী। কলকাতায় এসে বুধবার সেই প্রসঙ্গে পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, “প্রথমে ওরা বলেছিল, ৫ জন দেখা করবে। তারপর বলল ১০ জন দেখা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন। আমি রাজি হয়েছিলাম দেখা করতে। তারপর ওরা বলল, প্রতিনিধি নয়, জনতার সঙ্গে দেখা করতে হবে।” তিনি এও জানান, সন্ধ্যে ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করেন। উল্লেখ যে, পঞ্চায়েত প্রতিমন্ত্রীর দফতরে ধরনা দেওয়ার সময় দিল্লি পুলিশের গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। এদিকে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের বকেয়া টাকার জন্য দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর (PM Narendra Modi) সঙ্গেও।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন