Purba Burdwan : বিজেপি নেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

SHARE:

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা। ওই বিজেপি নেত্রীর নাম রুমা ভট্টাচার্য (৪০) তিনি নাদন ঘাট-এর নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রুমা দেবীকে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে কালনা হসপিটালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে উল্লেখ। মৃত বিজেপি নেত্রীর দুই পুত্র,এ ক কন্যা সন্তান ও স্বামী বর্তমান। রুমা দেবীর স্বামীর কথায়, তাঁদের কোনও পারিবারিক কলহ ছিল না কিন্তু কি করে য এই ঘটনা ঘটে সেটাই রহস্যজনক। বিজেপি নেত্রীকে দেখার জন্য অন্যান্য নেতা নেত্রীরা কালনা হসপিটালে উপস্থিত হন এবং তাঁরাও রুমা ভট্টাচার্যের মৃত্যুকে কেন্দ্র করে যে রহস্য দানা বাঁধছে সেটাই জানার চেষ্টা করছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন