Covid 19, JN 1 : উদ্ধেগ বাড়াচ্ছে করোনার নতুন রূপ

SHARE:

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : করোনার (Covid 19 – JN 1) নতুন রূপ চোখ রাঙাচ্ছে। চীন, আমেরিকার পাশাপাশি ভারতেও করোনার এই নতুন রূপ আশঙ্কা তৈরি করতে পারে বলে উল্লেখ। তেমনি জে.এন ১ ভারতেও আগ্রাসন শুরু করেছে ইতিমধ্যেই। অল ইণ্ডিয়া মেডিক্যাল সায়েন্স (AIIMS) -এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানান, ‘‘কোভিডের উপযুক্ত বিধিনিষেধ মেনে চলুন। বার বার হাত ধুয়ে ফেলুন। হাঁচি বা কাশির সময়ে মুখে রুমাল চাপা দিন। খুব বেশি ভিড় থাকলে সেখানে যাবেন না। ভিড় এলাকা এড়িয়ে চলুন। জ্বর হলে বা ঠান্ডা লাগলে রাস্তায় বেরোবেন না।’’ পাশাপাশি তিনি এও জানান, করোনার (Corona virus) এই নয়া রূপ (JN 1) করোনার আগের ধরণগুলিকে দমিয়ে সক্রিয় হয়ে উঠছে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন