Mahua-Nishikanta : সমাজ মাধ্যমে মহুয়াকে নিশানা নিশিকান্তর, পাল্টা পোস্ট মহুয়ার

SHARE:

সমাজ মাধ্যমে মহুয়াকে নিশানা নিশিকান্তর, পাল্টা পোস্ট মহুয়ার

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সমাজ মাধ্যমে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নিশানা। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। এথিক্স কমিটির ডাকে কমিটির সামনে না যাওয়ায় প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নিশিকান্ত বলেন, ‘সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে, কিন্তু এথিক্স কমিটিতে যাওয়ার সময় নেই। লোকসভার এথিক্স কমিটির কাছে দুর্নীতির তদন্তের জন্য আবেদন জানাচ্ছি’। এক্স হ্যাণ্ডলে পাল্টা একটি পোস্ট করেন মহুয়া। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ লেখেন, ‘ওরা আমার মুখ বন্ধ করতে চায়। আমার মুখ বন্ধ হবে না।’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন