বিশ্বকাপের দ্বিতীয় দিনের ম্যাচে পাকিস্তানের কাছে হার নেদারল্যান্ডসের
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে ৮১ রানে হারল ডাচ বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৮৬ রান করে। ডাচদের বোলিং, ফিল্ডিংয়ের কাছে পাকিস্তানী ব্যাটাররা একপ্রকার নতি স্বীকার করে নেয়।

৪৯ ওভারে বাবর আজমের পাকিস্তান দলকে অল আউট করে ডাচ বাহিনী। ২৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ডাচরা। তাঁরা প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৯ রান করে। কলিন অ্যাকরম্যান ফিরে যান ইফতিকার আহমেদের বলে। পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশত রান করেন ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং। তিনি ৬৫ বলে ৫০ করেন। তখনও হাতে ৯ ওভার বাকী। মাত্র ২০৫ রানে নেদারল্যান্ডস সব ক’টি উইকেট হারায়। আজ শুক্রবার, বিশ্বকাপের দ্বিতীয় দিনের মাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরে যায় নেদারল্যান্ডস।




