Calcutta High Court : হাজরায় গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

SHARE:

হাজরায় গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের হাজরায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন। বিচারপতি সেই সঙ্গে মিছিলের রুট ও সময়সীমা বেঁধে দেন। হাইকোর্টের বেঁধে দেওয়া মিছিল যাবে “থিয়েটার রোড-ক্যামাক স্ট্রিটের সংযোগ স্থল থেকে শুরু করতে হবে মিছিল, নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড় হয়ে এসপি মুখার্জি রোড হয়ে যাবে মিছিল”। সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, বিকেল ৫টার ভেতর শেষ করতে হবে মিছিল।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন