INDIA : সাংগঠনিক কমিটিতে থাকবে না সিপিআই (এম)

SHARE:

সাংগঠনিক কমিটিতে থাকবে না সিপিআই (এম)

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইন্ডিয়া জোটের সাংগঠনিক কমিটিতে থাকবে না সিপিআই (এম)। রবিবার সিপিআই (এম)-এর পলিটব্যুরোর মিটিংয়ের পরে তাঁদের এই সিদ্ধান্ত স্পষ্ট করা হয় বলে উল্লেখ। যদিও একথাও জানানো হয়, দেশের বিজেপি বিরোধী জোটের সাংগঠনিক কমিটিতে না থাকলেও সমস্ত কর্মসূচিতেই থাকবে সিপিআই (এম)। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের মুম্বাইয়ে বৈঠকে জোটের সমন্বয় কমিটি গঠন করেন জোট দলের নেতৃত্বরা। ওই বৈঠকে বামেদের জন্য সমন্বয় কমিটির একটি সিট খালি রাখা হয়। রবিবার বৈঠকের পরে নিজেদের স্থান পরিষ্কার করে দেন বাম-নেতৃত্ব।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন