Asia Cup 2023 : শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারত

SHARE:

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারত

সাশ্রয় নিউজ ★ কলম্বো : দশ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় করল ভারত। এটি ভার‍তের ৮ম এশিয়া কাপ জয়। আজ সোমবার শ্রীলঙ্কার ব্যাটাররা ভারতীয় বোলার মহম্মদ সিরাজের ধ্বংসাত্মক বোলিংয়ের কাছে বিধ্বস্ত হয়ে পড়ে। মহম্মদ সিরাজ এদিন পাঁচ উইকেট তুলে নেন। সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৫০ রান করে। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা  ৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ওপেন করতে পাঠান শুভমন গিল ও ঈশান কিষাণকে। এদিন শুভমন ২৭ রান করেন। ঈশানের ব্যাট থেকে আসে ২৩ রান। ঈশানের তিনটি চার ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কাড়ে। বাংলাদেশ এ ভারত ম্যাচে ভারতীয় দল মাত্র ৬ রানে পরাজিত হলেও শুভমন গিলের ইনিংস ছিল চোখ ধাঁধানো। মাত্র উনিশ বলের ইনিংসে শুভমন ৬ টি বাউন্ডারি মারে। তাঁর ব্যাট থেকে ওই দিন ১২১ রানের অনবদ্য ইনিংস উপহার পায় টিম ইণ্ডিয়া। তবে আজকের মহম্মদ সিরাজের বোলিং ভারতীয় দলকে আরও একবার বিশ্বকাপের আগে জ্বলে উঠতে দেখা গেল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল বিশ্বের অন্যান্য দলগুলির কাছে দলের মনোবলের জন্য আলাদা করে সমীহ আদায় করে নেবে!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন