CM Mamata Banerjee : দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশ্যে পাড়ি দিলেন মমতা

SHARE:

দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশ্যে পাড়ি দিলেন মমতা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দুবাই বিমান বন্দর থেকে মাদ্রিদের উদ্দেশ্যে পাড়ি দিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় সকাল পৌঁঁনে দশটার সময় তাঁদের বিমান ছাড়ে। কিন্তু তার আগেই দুবাই বিমান বন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং-এর। মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে এমনি লেখেন। মুখ্যমন্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, “বিমানবন্দরের লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হঠাৎ আমাকে দেখতে পেয়ে ডাকেন। কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি ওঁর সৌজন্যে আপ্লুত।” মুখ্যমন্ত্রী আরও লেখেন ওই পোস্টে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট রনিতও তাঁকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানিয়েছেন। মাদ্রিদে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ট্রেনে করে যাওয়ার কথা বার্সেলোনাতে। ফেরার পথে দেড় দিন পুনরায় দুবাইয়ে থাকবেন। সেখানেও তিনি শিল্প সম্পর্কীত বৈঠকে অংশ গ্রহণ করবেন বলে নবান্ন সূত্রে জানা খবর।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন