Abhishek Banerjee : সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

SHARE:

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের কৌতুহল জেগে ছিল, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ সিজিও কমপ্লেক্সে ইডি-এর ডাকে সাড়া দেন কিনা! সূত্র মারফৎ জানা যায়, ইণ্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না, তখনই ওয়াকিবহাল প্রায় নিশ্চিত হয়ে যায় যে, সিজিও কমপ্লেক্সে ইডি-এর মুখোমুখি হবেন অভিষেক।

সকাল থেকেই তাঁর বাসভবন শান্তিনিকেতন বিল্ডিং-এর সামনে যেমন পুলিশী নিরাপত্তা চোখে পড়ে, তেমনি সল্টলেকে সিজিও কমপ্লেক্সে-এর সামনে আঁটোসাটো নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়। সিজিও কমপ্লেএক্সে ভেতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। কেবল কর্মরত কর্মীদের ব্যতীত কেউ-ই সিজিও কমপ্লেক্সে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় এদিন। সূত্রের খবর, একে একে এসে পৌঁছন ইডি-এর উচ্চপদস্থ অফিসাররা। সকাল ১১: ১২ মিনিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর বাড়ি থেকে রওনা হন। সিজিও কমপ্লেক্সে পৌঁছন ১১ : ৩৩ মিনিটে।

বিশেষ সূত্রে উল্লেখ যে, আজ বুধবার ইডি’র একাধিক প্রশ্নবান সামলাতে হতে পারে ডায়মন্ড হারবারের সাংসদকে। তার মধ্যে অবশ্যই নিয়োগ দুর্নীতি, লিপস অ্যাণ্ড বাউন্স, সুজয় কৃষ্ণর ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মেসেজ, কুন্তল ঘোষ-এর চিঠি প্রসঙ্গ! সুত্রের আরও খবর, তদন্তের গতিপ্রকৃতি মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে ইডিকে! অন্যদিকে, আদালত মৌখিকভাবে অভিষেককে রক্ষাকবচ দেয়, জিজ্ঞাসাবাদ করতে পারেন। গ্রেফতার নয়।  ইডি আদালতকে জানায়, তাঁরা অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন। গ্রেফতার না।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন