পার্থর সঙ্গে দেখা করলেন শোভন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় জেল বন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায়। আলিপুর আদালতের লকআপে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র দেখা করেন বলে উল্লেখ। শোভন বাবু বলেন, ‘দূর থেকে দেখা হয়েছে, স্বাস্থ্য বিষয়ে খোঁজ নিয়েছি।’ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় আদালত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। ৮ অক্টোবর শুনানি প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের মামলায়।
-ফাইল চিত্র




