বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ মালদা : দিনের বিভিন্ন সময় লোডশেডিং-এর মত সমস্যা। ভ্যাপসা গরম, পড়াশোনা সমস্যা তৈরি হচ্ছে। এমনকী সন্ধে নামলেই অন্ধকারে তলিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা। আজ চাঁচলে বিদ্যুৎ বন্টন অফিসে তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রাহকরা। এলাকার মানুষের অভিযোগ এত লোডশেডিং-এ অতিষ্ঠ হয়েই বিক্ষোভের পথে আমদের নামতে হয়েছে।




