দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উপাচার্য পদে নিয়োগ করেন অবসর প্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়-কে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের পক্ষে অভিযোগ, রাজ্যপাল রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে কোনও আলোচনা না করেই ওই সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, শুভ্রকমল মুখোপাধ্যায়কে ‘পিস অ্যাণ্ড ইন্ট্রিগেশন ‘ কমিটির চেয়ারম্যানও করা হয় বলে উল্লেখ। এছাড়াও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হয় রাজ্যপালের। এইবার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।
-ফাইল চিত্র।




