হরিহরপাড়ার সিপিআই(এম) কর্মীর মৃত্যু
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : ভোট-হিংসায় মৃত্যু আরও একজনের। রবিবার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় হরিহরপাড়া নিয়ামতপুরের বাসিন্দা ওই সিপিআই(এম) কর্মীর। এ মাসের ৮ তারিখ ভোটের দিন গুরুতর আহত হন রিন্টু শেখ নামে একজন সিপিআই (এম) কর্মী। তাঁর মাথা ও শরীরের একাধিক জায়গায় আগাত লেগেছিল বলে সূত্রের খবর। তিনি প্রথমে বড়ঞা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে কলকাতার নীররতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এনআরএস মেডিক্যাল ও হাসপাতালে) স্থানান্তরিত করেছিন। সিপিআই (এম)-এর জেলা সম্পাদক জামির মোল্লা সাংবাদিক বৈঠকে গতকাল জানান, ‘সিপিআই(এম) কর্মী রেন্টু শেখ ভোট লুঠ রুখতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। এনআরএস হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তবু তাঁকে বাঁচানো যায়নি।’ সিপিআই(এম) নেতৃত্বের অভিযোগ, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে রড, বাঁশ-লাঠি দিয়ে প্রহার করে। আমাদের আরও একজন কর্মী শহীদের মৃত্যুবরণ করলেন।’




