হেলিকপ্টার থেকে নামার সময় হাঁটুতে চোট মুখ্যমন্ত্রীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : জলপাইগুড়ি থেকে দলীয় জনসভা সেরে ফেরার পথে জরুরি অবতারণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কপ্টার। হেলিকপ্টার থেকে নামার সময় হাঁটুতে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত কলকাতা ফিরে আসেন। কলকাতা বিমান বন্দর থেকে সোজা চলে যান এসএসকেএম-এ। গাড়ি থেকে তাঁকে খুঁড়িয়ে নামতে দেখা যায়। সূত্রের খবর এসএসকেএম-এ মুখ্যমন্ত্রীর পায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়!




