PM Narendra Modi : ভোপাল থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ মোদীর

SHARE:

ভোপাল থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ মোদীর

সাশ্রয় নিউজ ★ ভোপাল : ভোপালের সভা থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর। নমো বলেন, ‘২৩০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রোজভ্যালি, সারদা, শিক্ষক নিয়োগ, গরুপাচার, কয়লা পাচার দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না’। উল্লেখযোগ্য ভাবে, উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর ৬ মাস কেন্দ্রের মোদী সরকারের মেয়াদ! উল্টো দিকে ভোপাল থেকে নমোর তৃণমূল সরকারকে দূর্ণীতির দায়ে আক্রমণ! রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে এরাজ্যে পঞ্চায়েত ভোট ও ২৪-এর লোকসভা ভোটের উত্তাপে জেগে উঠেছে দুই রাজনৈতিক দল!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন