আধুনিকতার মোড়কে পর্দায় ফিরতে চলেছে মেমসাহেব
সাশ্রয় নিউজ ★ কলকাতা : উত্তম-অপর্ণা জুটির কথা বাংলা ছবির দর্শক একেবারেই ভুলে যাননি নিশ্চয়! ওই জুটি আলোড়ন সৃষ্টি করে রুপোলী পর্দায়। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটের দিক থেকে তা অনেকটাই ধূসর হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না, একথা আজকের সিনেমা মোদিদের। তবে লেখকের লেখাকে তো আর বদলে ফেলা যায় না একথাও অমান্য করবার জো আছে! সাহিত্যিক নিমাই ভট্টাচার্য-এর মেমসাহেব উপন্যাসটি বাঙালি সাহিত্য পাঠকের মনে গভীরভাবে সিক্ত করে। তা কিন্তু আজও। পর্দায় অপর্ণা উত্তম জুটি নিমাই ভট্টাচার্য-এর চরিত্রদের জীবন্ত করে তুলেছিল! যা দর্শকদের প্রাণে দাগ রেখে যায়। পরিচালক উজ্জ্বল বসু মেমসাহেবকে নতুনভাবে পর্দায় ফিরিয়ে নিয়ে আসছেন বলে। তেমনি বিভিন্ন চরিত্রে দেখা মিলবে এসময়ের অভিনেতা ও অভিনেত্রীদের বলে জানান পরিচালক উজ্জ্বল।




