বনগাঁয় বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ ★ বনগাঁ : অশান্তির খবর বনগাঁয়। সূত্র মারফৎ জানা যায়, বোমাবাজির ঘটনা ঘটে বনগাঁয়। বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার কথা অস্বীকার করে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে উল্লেখ।




