চোপড়া কাণ্ডের সিদ্ধান্তের দ্বায়িত্ব কমিশনকেই দিল হাই কোর্ট
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য। মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক স্থানে দেখা মেলে শাসক বিরোধী কোন্দল। রক্তাক্ত হয় রাজ্যের নমিনেশন পর্ব। কোথাও কোথাও একাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির। দক্ষিণ দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন পেশ করতে পারেনি বিরোধীরা। মনোনয়নকে কেন্দ্র করে ঘটে নৃশংস মৃত্যুর ঘটনাও। আজ হাইকোর্ট এবিষয়ে দ্বারস্থ হয় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। কোস্তভ জানান, ‘চোপড়ায় কোনও বিরোধী দল মনোনয়ন দিতে পারেনি। অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ করুক আদালত’। এই অভিযোগের ভিত্তিতে, আদালত চোপড়া নিয়ে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছাড়ে বলে উল্লেখ।
-ফাইল চিত্র




