High Court : হাইকোর্টে ফের ধাক্কা খেল কমিশন, ২০১৩-এর থেকেও বেশি বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ হাইকোর্টের

SHARE:

হাইকোর্টে ফের ধাক্কা খেল কমিশন, ২০১৩-এর থেকেও বেশি বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ হাইকোর্টের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ফের হাই কোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে প্রতি জেলায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি চায় কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে এক প্রকার নিয়ম রক্ষা বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মত, নির্বাচনের আগেই রাজ্যে প্রাণ হারান ৮ জন। তারপরও রাজি হিংসা অব্যাহত। সেখানে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ভোট করানোর সিদ্ধান্তকে হাস্যকর বলেই মনে করেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ,  ‘২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে। একাধিক দফায় হয়েছিল ২০১৩-র ভোট, এবার তো একদফায় ভোট’ শুভেন্দুর করা মামলায় কমিশনকে ফের ধাক্কা দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন