Tmc : তৃণমূল মহিলা কর্মীর হাতে প্রহৃত বিধায়কের স্বামী

SHARE:

তৃণমূল মহিলা কর্মীর হাতে প্রহৃত বিধায়কের স্বামী

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ দিনাজপুর : তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে। গতকাল নকুল রায় নামে এক তৃণমূল নেতাকে প্রকাশ্যে কলার ধরে শাসানি দিলেন তৃণমূল মহিলা কর্মীরা। কী হয়েছিল? দক্ষিণ দিনাজপুরের একাংশের তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নকুল রায় টিকিট দেবেন বলে কথা দেন। কিন্তু শেষ পর্যন্ত তা তিনি দেননি। উল্লেখ যে, ওই মহিলা কর্মী নকুল রায়ের জামার কলার ছিঁড়ে দেন। জানা যায়, তৃণমূল নেতা নকুল রায় এমএলএ রেখা রায়-এর স্বামী। উল্লেখ্য, কুশমণ্ডির ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন