বিডিও অফিসে অধীরের ধর্না অব্যাহত
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : বড়ঞা বিডিও অফিসে কংগ্রেস কর্মীর মাথা ফাটে তৃণমূলের আক্রমণে। কংগ্রেসের অভিযোগ, প্রকাশ্যে নির্বিকার পুলিশের উপস্থিতিতে কংগ্রেস কর্মীদের ওপর হামলা হয়। মাথা ফাটে একজন কংগ্রেস কর্মীর। নির্বিচারে কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ করে রাজ্যের টিএমসি। প্রতিবাদে কর্মী ও সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।




