Amra Bangali : আমরা বাঙালি-এর জেলা সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ব

SHARE:

আমরা বাঙালি-এর জেলা সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ব

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সামনে। তার আগে মুর্শিদাবাদ জেলায় সম্পন্ন হল ‘আমরা বাঙালী’ নামে রাজনৈতিক দলের ত্রয়োদশ মুর্শিদাবাদ জেলা সম্মেলন। প্রভাতরঞ্জন সরকার-এর  প্রতিষ্ঠিত ও মতাদর্শের ওপর ভিত্তি করে দলটির কর্মীরা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে একাধিক জায়গায়। সম্প্রতি মনোনয় পত্র জমা ঘিরে উত্তপ্ততর ও রক্তাক্ত পরিস্থিতি নিয়ে আমরা বাঙালী কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটা কোনওভাবেই প্রত্যাশিত ছিল না। আমরাও রাজ্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন আশাকরি। রাজ্যের একাধিক জায়গায় আমাদের প্রার্থীরাও নির্বাচনে লড়ছে।’ উল্লেখ্য ১৭ জুন দলটির নেতৃত্ব বহরমপুর শহরে র‍্যালি করে। ১৮ জুন বহরমপুর গ্রান্ট হলে দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব জয়ন্ত দাস, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব মোহন আধিকারী, কেন্দ্রীয় মহিলা সচিব শ্রীমতী প্রণতী পাল কেন্দ্রীয় ছাত্র-যুবা সচিব তপোময় বিশ্বাস, কেন্দ্রীয় সমতট সাংগঠনিক সচিব অরূপ মজুমদার, ও জেলা সচিব স্বপন কুমার মণ্ডল সহ জেলা নেতৃত্ব। স্বপন কুমার মণ্ডল বলেন, ‘আমরা সংগঠনকে যতটা শক্তিশালী করা যায় তা করছি। ছাত্র-যুব ও সাধারণ মানুষ দলে অন্তর্ভুক্ত হচ্ছেন। এবং ভবিষ্যতে আরও হবেন। আমার দীর্ঘ আন্দোলন জীবনে একাধিক কর্মসূচি করেছি। আমরা এ জেলাতেও নির্বাচনে অংশ গ্রহণ করছি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি। এককভাবে নির্বাচন লড়ছে আমরা বাঙালী। উল্লেখ্য, এদিনের সম্মেলনে নতুন জেলা কমিটি গঠিত হয়। সম্মেলনের শেষে, গ্রাণ্ট হলের মাঠে প্রকাশ্য সমাবেশ করেন নেতৃত্ব।

-নিজস্ব চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন