ভাঙড়ে বিডিও অফিসে প্রবেশ করতে বাধা সিপিআই(এম) প্রার্থীদের
সাশ্রয় নিউজ ★ ভাঙড় : সকালবেলা মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর লোকজন বিডিও অফিসে ঢোকে। এবং বিডিও অফিসে ঢোকার সময় তাঁরা বন্ধ করে দেন মেন গেট। সাংবাদিকরা তাঁদের জিজ্ঞাসা করেন, আপনারা কে? কেন গেট বন্ধ করলেন? তাঁরা জবাব দেন, “আমরা মনোনয়ন জমা দেব।” সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, কোন কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন? উল্লেখ্য, তাঁরা কেউ-ই সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। ঝামেলার বেশ কিছুক্ষণ পরে পুলিশ অবৈধ জমায়েত সরাতে আসরে নামেন বলে উল্লেখ। এছাড়াও বাম প্রার্থীদের মাঝ পথ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, শুধু ভাঙড়-২ বিডিও অফিসের ভেতরেই না, বাইরেও থরে থরে অবৈধ জমায়েত হয় বলে উল্লেখ। বাধা দেওয়ার অভিযোগ, সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিতে!




