ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজেই নির্বাচনী কমিটি ঘোষণা করেন, অবাক দল
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : পঞ্চায়েত নির্বাচনের আগে, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নিজেই নির্বাচনী কমিটি গঠন করেন বলে বিশেষ সূত্রে খবর। তৃণমূল কংগ্রেসের বিশেষ সূত্রে উল্লেখ, ওই বিধায়ক জেলা নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব কাউকে না জানিয়েই নির্বাচনী কমিটি গড়েন। তৃণমূল সূত্র বলছে বিধায়কের কাণ্ডে অবাক দল। হুমায়ুন কবির বলেন, তাঁর দাবি, ‘সম্প্রতি জেলা সভানেত্রী তাঁকে ব্লক সভাপতির সঙ্গে ২৫-৭৫ শতাংশ অনুপাতে আসন রফা করতে প্রস্তাব দেন।’ জেলা সভানেত্রী এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে জেলা ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্ব তাঁর এহেন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুদ্ধ, এমনই খবর সূত্রের।
-ফাইল চিত্র




