Kolkata Weather : আজও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

SHARE:

আজও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল শহর বৃষ্টিতে ভিজেছিল। অন্যদিকে জেলাগুলিতে তেমন বৃষ্টি নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করে গতকাল ১২ জুন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয় অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানায় হাওয়া অফিস। কিন্তু দক্ষিণের জেলাগুলিতে মঙ্গলেও তাপপ্রবাহ চলতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। কলকাতায় আজকে ঝড়-বৃষ্টির সম্ভবনার কথা জানায় হাওয়া অফিস।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন